মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি :
যশোরের বেনাপোল পুটখালী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৬১৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
বিজিবি সূত্র জানায়, চোরাচালান ও মাদক পাচার রোধে সীমান্তে বিজিবির গোয়েন্দা নজরদারি এবং টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের দৌলতপুর বিওপির সদস্যরা বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৬১৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার করে।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান বিষয়টি নিশ্চিত করে জানান, দেশের সীমান্ত এলাকা দিয়ে মাদক ও অন্যান্য যেকোনো ধরণের চোরাচালান বন্ধে বিজিবির এ ধরনের কঠোর ও সতর্ক অবস্থান অব্যাহত থাকবে। #
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।


