সিলেটে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী-২০২৬ উপলক্ষে সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলাসহ ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্টিতঃ
গত ০২/০৯/২০২৬ খ্রি. বিকাল ১৫.৩০ ঘটিকায় সিলেট মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষে পুলিশ কমিশনার জনাব সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম মহোদয়ের সভাপতিত্বে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী-২০২৬ উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা, আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ কমিশনার মহোদয় শুভ জন্মাষ্টমী সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। সভায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখা এবং ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ, র্যাব-৯, সিলেট; সিলেট...
৩৮
গত ০২/০৯/২০২৬ খ্রি. বিকাল ১৫.৩০ ঘটিকায় সিলেট মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষে পুলিশ কমিশনার জনাব সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম মহোদয়ের সভাপতিত্বে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী-২০২৬ উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা, আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় পুলিশ কমিশনার মহোদয় শুভ জন্মাষ্টমী সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। সভায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখা এবং ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ, র্যাব-৯, সিলেট; সিলেট সিটি কর্পোরেশন; ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সিলেট, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট,বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মহানগর সিলেট, ইসকন সিলেট, জন্মাষ্টমী উদযাপন পরিষদ সিলেটসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিবৃন্দ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।