ঢাকাTuesday , 15 September 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট সফর উপলক্ষ্যে সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা

কামাল খান
September 15, 2026 10:33 am
Link Copied!

১৯১

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট জেলা সফর উপলক্ষ্যে ১৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাঁকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম।

সিলেট জেলা সার্কিট হাউজে রাষ্ট্রপতি কে সিলেট মেট্রোপলিটন পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। সফরসূচির অংশ হিসেবে রাষ্ট্রপতি মহোদয় হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করেন।

সিলেট সিটি কর্পোরেশন প্রাঙ্গণে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রপতির সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতির সিলেট সফর উপলক্ষ্যে সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে বিশেষ ও নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।