ঢাকাSunday , 20 September 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বরগুনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন আমতলী থানা অফিসার ইনচার্জ মো,ইয়াকুব হোসেন

Link Copied!

১৪৩

বরগুনা জেলা পুলিশে এবার সেরার মুকুট আমতলী থানার দখলে। আগস্ট মাসের সার্বিক পারফরম্যান্সে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন আমতলী থানার ওসি মোঃ ইয়াকুব হোসাইন। একই সঙ্গে তার থানার আরও ৫ জন অফিসার বিভিন্ন ক্যাটাগরিতে জেলার শ্রেষ্ঠ হয়েছেন।

রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে বরগুনা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা আনুষ্ঠানিকভাবে তাদের হাতে সম্মাননা ও নগদ অর্থ পুরস্কার তুলে দেন।

জানা গেছে, মাদক উদ্ধার, ক্লুলেস মামলার রহস্য উদঘাটন, ওয়ারেন্ট তামিল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখায় সর্বোচ্চ নম্বর পেয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেন ওসি মো,ইয়াকুব হোসাইন।

এ বিষয়ে ওসি ইয়াকুব হোসাইন বলেন, এ কৃতিত্ব আমার একার নয়, এটা আমতলীর সাধারণ মানুষের ভালোবাসা ও আমার টিমের ঘাম ঝরানো পরিশ্রমের ফল।

তার টিম থেকে পুরস্কারপ্রাপ্তরা হলেন — শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) সনজয় কুমার দত্ত, শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার এসআই আল মামুন হাওলাদার এবং শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে এএসআই জসিম উদ্দিন সিকদার, এএসআই হাসিবুল হাসান সোহেল ও এএসআই মাইনুল ইসলাম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।