ঢাকাSaturday , 26 September 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বোরহানউদ্দিনেসাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার কথা ব্যক্ত করলেন নবাগত ওসি- আশ্রাব আলী

Link Copied!

১৩০

যোগদানের পর প্রথম ২৪ ঘণ্টায় বিভিন্ন কার্যক্রম নিয়ে স্থানীয় মানুষের মধ্যে ইতিবাচক আলোচনা সৃষ্টি করেছে বোরহানউদ্দিনের সদ্য যোগদানকৃত ওসি
ভোলার বোরহানউদ্দিন থানায় নবাগত অফিসার ইনচার্জ আশ্রাফ আলী দ্বায়িত্ব গ্রহণের পরপরই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহনে স্থানীয়দের প্রশংসায় ভাসছেন তিনি।

এদিকে দায়িত্ব গ্রহণের পর বোরহানউদ্দিনে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন তিনি।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ভয়াবহতা, কিশোর অপরাধ, চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে পুলিশের ভূমিকা এবং সাধারণ মানুষের প্রত্যাশা নিয়ে খোলামেলা আলোচনা হয়।
এ সময় নবাগত ওসি আশ্রাফ আলী- সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার কথা ব্যক্ত করে বলেন-আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুলিশের কার্যক্রম সম্পর্কে গণমাধ্যমকে অবহিত রাখা এবং অপরাধ ও জনদুর্ভোগের তথ্য দ্রুত পুলিশের কাছে পৌঁছে তথ্য দিয়ে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
তিনি আরও বলেন, সাধারণ মানুষ যেন থানায় এসে হয়রানির শিকার না হন এবং আইনগত সহায়তা পেতে পারেন—এ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে। অপরাধী যে-ই হোক, তথ্য ও প্রমাণের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সাংবাদিকরা অফিসার ইনচার্জ কে জানান, থানায় কোন দালাল যেন প্রবেশ করতে না পারে।

এ সময় বোরহানউদ্দিনের সিনিয়র সাংবাদিকসহ প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সাংবাদিকরা নবাগত ওসিকে দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশ ও গণমাধ্যমের মধ্যে সমন্বয় আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।