ঢাকাSaturday , 26 September 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বাউফলে ছিনতাই অভিযোগে আটক সাইমন: তদন্তে বেড়িয়ে এলো মাদক সংশ্লিষ্ট, গ্রেফতার বাদী নিজাম

Link Copied!

১৮৪

পটুয়াখালীর বাউফলে ২০ হাজার টাকা ছিনতাইয়ের ভুক্তভোগী নিজাম মাঝির অভিযোগে আটক হন সাইমন। এদিকে পুলিশের তদন্তে বেড়িয়ে এলো আটককৃত সাইমন ও বাদী নিজাম মাঝির মাদক সংশ্লিষ্টতার তথ্য। মাদক সংশ্লিষ্টতার দাবি করে বাদী নিজাম মাঝিকে পরবর্তীতে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর-২০২৬ ইং তারিখ সন্ধ্যায় নিজাম মাঝি নামের এক ব্যক্তি বাউফল থানায় এসে প্রায় ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের একপর্যায়ে ঘটনাটির পেছনে মাদক লেনদেন ও বিরোধের বিষয়টি সামনে আসে বলে দাবি আইনশৃঙ্খলা বাহিনীর।

এর ধারাবাহিকতায় একই দিন রাত ৭টা ৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাউফল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের জালাল প্লাজার গলিতে অভিযান চালানো হয়। পুলিশ জানায়, সেখানে কয়েকজন ব্যক্তি ইয়াবা ট্যাবলেট নিয়ে অবস্থান করছিল এবং নিজেদের মধ্যে ভাগ-বণ্টনের চেষ্টা করছিল।

পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়দের সহায়তায় মো. সাইমন চৌকিদার (৩০) ও মো. নিজাম মাঝি (২৬)-কে আটক করা হয়। এ সময় আরও তিনজন পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের দাবি, অভিযানের সময় সাইমনের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরবর্তীতে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও তদন্তের ভিত্তিতে মোট পাঁচজনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।

এবিষয়ে বাউফল থানার ওসি মো. সিরাজুল ইসলাম গণমাধ্যমকে জানান, প্রাথমিকভাবে ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেলেও তদন্তে ঘটনাটির সঙ্গে মাদক সংশ্লিষ্টতার তথ্য উঠে এসেছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আটক দুইজনকে আদালতের মাধ্যমে পটুয়াখালী জেলা কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তবে ছিনতাইয়ের অভিযোগ ও মাদক সংশ্লিষ্টতার বিষয়টি আদালতের বিচারাধীন হওয়ায় তদন্ত শেষে প্রকৃত ঘটনা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।