ঢাকাSaturday , 3 October 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৭৫

Link Copied!

৭৭

রংপুর বিভাগে দিন দিন বাড়ছে ডেঙ্গু জ্বরের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় নতুন করে বিভাগের ৮ জেলায় আরও ৭৫ জন রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে মারা গেছে আরও এক রোগী। শনিবার (৩ অক্টোবর) দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

নিহতের নাম রুমি বেগম (৩৫)। তিনি রংপুরের পীরগঞ্জ উপজেলার বাসিন্দা। টানা ৮ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় গতরাতে তার মৃত্যু হয়। এ নিয়ে চলতি মৌসুমে রংপুর বিভাগে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আটজনে। এর মধ্যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলায় পাঁচজন, কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে দুইজন এবং দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে একজন মারা গেছেন। রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান জানান, ডেঙ্গু জ্বরে আক্রান্ত রুমি বেগম গত সোমবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। শুক্রবার রাতে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এদিকে নিহতের পরিবার জানিয়েছে, একমাসে ঢাকা থেকে তাদের আত্মীয় স্বজনেরা বেড়াতে এসেছিলেন। তাদের সেবাযত্ন করেন রুমি। স্বজনেরা ঢাকা ফিরে যাওয়ার ১৫ দিন পর জ্বরে অসুস্থ হয়ে পড়েন তিনি। প্রাথমিক চিকিৎসায় সুস্থ না হওয়ায় মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তিনদিন থাকার পর গত সোমবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় রুমি বেগমকে। ৫ দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার রাতে তার মৃত্যু হয়। রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন একজনের মৃত্যু হয়েছে। এছাড়া একই সময়ে বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে নতুন করে আরও ৭৫ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে রংপুর জেলায় ৩২ জন, দিনাজপুরে ৪, নীলফামারীতে ১৩, লালমনিরহাটে ১০, গাইবান্ধায় ৩ ও ঠাকুরগাঁওয়ে ১৩ জন রোগী রয়েছে। বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের মিডিয়া সেলের তথ্য মতে,চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ শনিবার (৩ অক্টোবর) সকাল পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন দুই হাজার ৫২২ জন। এরমধ্যে সুস্থ হয়ে ফিরে গেছেন দুই হাজার ২৮৮ জন। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২২৬ জন রোগী। রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা.ওয়াজেদ আলী বলেন, ডেঙ্গু প্রতিরোধে কেবল হাসপাতাল বা চিকিৎসা ব্যবস্থার ওপর নির্ভর করলেই চলবে না, বরং এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে সিটি করপোরেশন ও পৌর এলাকাসহ প্রতিটি বাড়িতে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করতে হবে। একই সঙ্গে সামান্য জ্বর দেখা দিলেই অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।