বেনাপোলে পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ ভ্যান চালক আটক
যশোরের বেনাপোলে দেশীয় তৈরি একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ মিয়ারাজ গাইন (২৭) নামে এক ভ্যান চালককে আটক করেছে পোর্ট থানা পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) মধ্যরাতে বেনাপোল-যশোর মহাসড়কের মেসার্স বেনাপোল ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক মিয়ারাজ গাইন সাতক্ষীরা জেলার কালিগজ্ঞ থানার শংকরপুর গ্রামের সিরাজুল গাইনের ছেলে। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে এসআই মাহবুবুর রহমানসহ সঙ্গীয় ফোর্স নিয়ে বেনাপোল-যশোর মহাসড়কের মেসার্স বেনাপোল ফিলিং স্টেশনের সামনে একটি ইঞ্জিনচালিত ভ্যান তল্লাশি করেন। এ সময় ভ্যানটির চালকের আসনের ওপর স্থাপিত ছাউনির ভেতরে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় দেশীয় তৈরি একটি...
৮
যশোরের বেনাপোলে দেশীয় তৈরি একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ মিয়ারাজ গাইন (২৭) নামে এক ভ্যান চালককে আটক করেছে পোর্ট থানা পুলিশ।
শনিবার (১৭ অক্টোবর) মধ্যরাতে বেনাপোল-যশোর মহাসড়কের মেসার্স বেনাপোল ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক মিয়ারাজ গাইন সাতক্ষীরা জেলার কালিগজ্ঞ থানার শংকরপুর গ্রামের সিরাজুল গাইনের ছেলে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে এসআই মাহবুবুর রহমানসহ সঙ্গীয় ফোর্স নিয়ে বেনাপোল-যশোর মহাসড়কের মেসার্স বেনাপোল ফিলিং স্টেশনের সামনে একটি ইঞ্জিনচালিত ভ্যান তল্লাশি করেন। এ সময় ভ্যানটির চালকের আসনের ওপর স্থাপিত ছাউনির ভেতরে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় দেশীয় তৈরি একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটক আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।