ঢাকাMonday , 19 October 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় পূজা মন্ডপ পরিদর্শনে সিলেট রেঞ্জ ডিআইজি,ও জেলা পুলিশ সুপার

Link Copied!

৩৯

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় পূজা মন্ডপ পরিদর্শনে সিলেট রেঞ্জ ডিআইজি,ও জেলা পুলিশ সুপার

গোলাপগঞ্জ প্রতিনিধি
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। রোববার (১৮ অক্টোবর) শুভ সপ্তমী উপলক্ষে তাঁরা পূজা মন্ডপ গুলোর নিরাপত্তা ব্যবস্থা ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে কর্মকর্তারা পূজা উদযাপন কমিটির সদস্য ও দর্শনার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পাশাপাশি পূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকারী কর্মকর্তাদের মধ্যে ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাকির হোসাইন, গোলাপগঞ্জ (সার্কেল)অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহ আলম, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) নাশিদ শাহজাহান, গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছবেদ আলী এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোছলেহ উদ্দিন আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল, সহ-সভাপতি হেলালুজ্জামান হেলাল,সহ-সভাপতি আশফাক আহমদ চৌধুরী গোলাপগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা।

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্গাপূজা উপলক্ষে গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন কার্যক্রম অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।