খুলনা-মোংলা মহাসড়কের চুলকাটিতে বাস-ইজিবাইক সংঘর্ষে গুরুতর আহত ১
বাগেরহাট সদর উপজেলার খুলনা-মোংলা মহাসড়কের চুলকাটি এলাকায় যাত্রীবিহীন ব্যাটারিচালিত ইজিবাইক ও মোংলাগামী বাসের মুখোমুখি সংঘর্ষে বিল্লাল শেখ (৪০) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় ইজিবাইকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। আহত ব্যক্তিকে প্রথমে বাগেরহাট সদর হাসপাতালে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রোববার (২৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে চুলকাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত বিল্লাল শেখ বাগেরহাট সদর উপজেলার নওয়াপাড়া গ্রামের নওয়াব আলীর ছেলে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বিল্লাল শেখ একটি ব্যাটারিচালিত ইজিবাইক নিয়ে ফয়লা থেকে চুলকাটির দিকে যাচ্ছিলেন। ইজিবাইকটি চুলকাটি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোংলাগামী একটি বাসের সঙ্গে মুখোমুখি...
৫২
বাগেরহাট সদর উপজেলার খুলনা-মোংলা মহাসড়কের চুলকাটি এলাকায় যাত্রীবিহীন ব্যাটারিচালিত ইজিবাইক ও মোংলাগামী বাসের মুখোমুখি সংঘর্ষে বিল্লাল শেখ (৪০) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় ইজিবাইকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। আহত ব্যক্তিকে প্রথমে বাগেরহাট সদর হাসপাতালে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
রোববার (২৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে চুলকাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত বিল্লাল শেখ বাগেরহাট সদর উপজেলার নওয়াপাড়া গ্রামের নওয়াব আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বিল্লাল শেখ একটি ব্যাটারিচালিত ইজিবাইক নিয়ে ফয়লা থেকে চুলকাটির দিকে যাচ্ছিলেন। ইজিবাইকটি চুলকাটি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোংলাগামী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক বিল্লাল শেখ গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বিবেচনা করে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।