ঢাকাSunday , 1 November 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় কর্জে হাসানা ও গোরাবা সমাজ কল্যান ফান্ডের “অর্থ -খাদ্যসামগ্রী বিতরন।

Link Copied!

৪৮

-গাইবান্ধা সদরের সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের জগৎরায় গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ‘জগৎরায় গোপালপুর কর্জে হাসানা ও গোরাবা সমাজ কল্যাণ ফান্ড’-এর উদ্যোগে গরীব ও অসহায় পরিবারের মাঝে কর্জে হাসানা এবং খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
‎৩১ অক্টোবর ২০২৬ ইং, শনিবার, দুপুর ২টায় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামচন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোসাব্বির হোসাইন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জগৎরায় গোপালপুর কর্জে হাসানা ও গোরাবা সমাজ কল্যাণ ফান্ডের সভাপতি হাফেজ ক্বারী মোঃ আবু সাঈদ।
‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামচন্দ্রপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: মির্জা হাসান, রামচন্দ্রপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মো: শামসুজ্জোহা (জোহা), ৫নং ওয়ার্ডের সদস্য মো: মিজানুর রহমান, চেয়ারম্যান পদপ্রার্থী মো: আশরাফুল ইসলাম (সোহেল)।
‎এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষানবিশ আইনজীবী (জজ কোর্ট গাইবান্ধা) মোঃ আশরাফুল আলম রজু, ৬নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ আতাউর রহমান ব্যাপারী, ৬নং ওয়ার্ডের সাবেক মেম্বার পদপ্রার্থী মোঃ আবদুল্লাহ আল জাহাঙ্গীর, আহসানউজ্জামান গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক মোঃ এটিএম জিয়াউর রহমান, জগৎরায় গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ নূর আলম ইসলাম (রাজু), বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নাজমুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ বদিউজ্জামান এবং সমাজসেবক মোঃ হাবিবুর রহমান ও সাংবাদিক মোঃ আনোয়ারুল ইসলামসহ এলাকায় নানা সামাজিক ও ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দ।অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হাফেজ ক্বারী মোঃ আবু সাঈদ বলেন-বর্তমানে ২২ জনকে কর্জে হাসানা ও ৯০ জন গোরাবা সদস্য রয়েছেন। এ ছাড়াও আরো ১০/১২ জন আবেদন করেছেন। সংগঠনের মুল লক্ষ্য হলো- অসহায় মানুষকে সুদের হাত থেকে রক্ষা করতে এবং বিপদগ্রস্ত ব্যক্তিকে কর্জে হাসানা প্রদান করা।
‎জগৎরায় গোপালপুর এলাকাবাসী ও যুব সমাজ’-এর সার্বিক সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে এলাকার সুবিধা বঞ্চিত ও অসহায় পরিবারের মাঝে কর্জে হাসানা এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। স্থানীয় সচেতন মহল যুব সমাজের এই মানবিক ও সামাজিক কল্যাণমূলক উদ্যোগকে সাধুবাদ জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।