ঢাকাMonday , 2 November 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুর জেলা বিএনপির “সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মুনির চৌধুরী গুরুতর অসুস্থ

Link Copied!

১৪
চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মুনির চৌধুরী গুরুতর অসুস্থ হয়ে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।
আজ সোমবার ২ নভেম্বর সকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েলে পরিবারের লোকজন সকাল সাড়ে ১০ টার সময় ওনাকে দ্রুত চাঁদপুর সদর হাসপাটালে নিয়ে আসেন।
বর্তমানে তিনি হাসপাটালে ৩য় তলায় ২ নাম্বার কেবিনে ভর্তি রয়েছে। ডাক্তার ওনাকে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা দিয়েছেন এবং তিনি ডাক্তারের নিভিড় পর্যবেক্ষণে রয়েছেন।
তার ছোট ভাই শরীফ চৌধুরী জানান গতকাল থেকেই তিনি শারীরিকভাবে অসুস্থতা বোধ করছেন আজকে সকাল বেলা বাসা’র ওয়াশরুমে হঠাৎ সেন্সলেস হয়ে যান, এরপর উনাকে দ্রুত সদর হাসপাটালে আমরা নিয়ে যাই।
সাংবাদিক মুনির চৌধুরী চাঁদপুর প্রেসক্লাবের কার্যকরী পরিষদের সিনিয়র সদস্য, দৈনিক চাঁদপুর দর্পণের প্রধান সম্পাদক, ইন্টারন্যাশনাল ডেমোক্রেসি’র চাঁদপুর ম্যাফর এর সভাপতি’র দায়িত্ব পালন করে আসছেন।
তার অসুস্থতার খবর শুনে চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদি, সাধারণ সম্পাদক এম.এ লতিফ,দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার সম্পাদক ও প্রকাশক ও চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের সাবেক যুগ্ম আহ্বায়ক সাংবাদিক মোঃ জাকির হোসেনসহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ হসপিটালে ছুটে আছেন।
পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন তার ছোট ভাই সাংবাদিক শরিফ চৌধুরী।
মহান রাব্বুল আলামিন যেন উনাকে দ্রুত সুস্থতা দান করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।