ঢাকাTuesday , 13 October 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

আখাউড়ায় মন্দির চুরি হওয়ার ১৭ ঘন্টা অভিযানে ২ জন গ্রেফতার, মূর্তি ও স্বর্ণালংকার উদ্ধার।

Link Copied!

৭৭

মন্দিরে চুরি করা কালীন, সিসি ক্যামেরা ফুটেজে,যাকে দেখা গেছে, সে হচ্ছে ঝারু মিয়া। ভিডিওতে থাকা কালো চেক শার্ট ব্যক্তিটা ঝারু মিয়া।

ব্রাহ্মণবাড়িয়া জেলা আখাউড়া পৌরসভার ৫ নং ওয়ার্ড রাধানগর শ্রী শ্রী রাধামাধব আখড়া মন্দিরের, ১২/১০/২০২৬ ইং তারিখ রাত ৩টা ৪৫ ঘটিকার সময় গভীর রাতে চুরির ঘটনা ঘটে। তাৎক্ষণিক আখাউড়া থানার পুলিশ একাধিক টিম অভিযান পরিচালনা করিয়া সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করিয়া এবং তথ্য প্রযুক্তির সহায়তায় ঝারু মিয়া প্রকাশ আকবর হোসেনকে আটক করিয়া জিজ্ঞাসাবাদে আখাউড়া রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দিরে চুরির বিষয়ে স্বাীকার করে। ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে জানায় যে, উক্ত চুরির ঘটনার বিষয়ে তাহার সহিত আকাশ মালদার প্রকাশ হাসিব জড়িত আছে মর্মে জানায়। আটককৃত আসামী ঝারু মিয়া প্রকাশ আকবর হোসেন এর স্বীকারোক্তি মতে আকাশ মালদার প্রকাশ হাসিব (২৮)কে অভিযান পরিচালনা করিয়া আটক করা হয়। আটককৃত আসামী ঝারু মিয়া প্রকাশ আকবর হোসেন (৩০) এর নিজ বাড়ী থেকে আাসামীর বাহির করিয়া দেওয়া মতে চোরাইকৃত ০২ আনা ওজনের ০১ জোড়া স্বর্ণেল কানের দুল এবং ০৪ টি এমিটেশনের মুকুট, ০২টি বাঁশি, ০১ টি চাঁদ, রুপার চেইন ০১ টি উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। পরর্বতীতে গ্রেফতারকৃত আসামীদের নিয়ে অভিযান পরিচালনা করিয়া পলাতক আসামী তাজুল ইসলাম এর আখাউড়া থানাধীন মসজিদপাড়াস্থ ভাঙ্গারি দোকান থেকে ০১। রাধা রানী পিতলের বড় মূর্তি একটি, ০২। গৌর নিতাই পিতলের মূর্তি ০২ টি, ০৩। গোপালের ছোট পিতলের মূর্তি ০১টি, ০৪। একটি পিতলের কাশি, ০৫। পিতলের গাঁছা একটি, ০৬। ০১ টি পিতলের পঞ্চ প্রদীপ, ০৭। ০৩ জোড়া পিতলের করতাল, ০৮। ০১ টি তামার বাটি, ০৯। ছোট বড় দুইটি তামার কোসাকুসি, ১০। একটি পিতলের প্রদীপ দানি, ১১। একটি পিতলের শঙ্খ রাখার স্ট্যান্ড উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

আসামীদের নাম ও ঠিকানা: ০১। ঝারু মিয়া প্রকাশ আকবর হোসেন (৩০), পিতা-লাল মিয়া, গ্রাম-বড় বাজার, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া, ০২। আকাশ মালদার প্রকাশ হাসিব (২৮), পিতা- নজরুল মালদার, মাতা- আশেদা বেগম, গ্রাম- মালদার পাড়া (মালদার পাড়া) , থানা- আখাউড়া, জেলা -ব্রাহ্মণবাড়িয়া। পলাতক আসামী ০৩। তাজুল ইসলাম (৬২), পিতা-মৃত আবদুল হামিদ, মাতা-মৃত রাজিয়া খাতুন, সাং-নুনিয়া, ইউপি-শাহরাস্তি, থানা-শাহরাস্তি, জেলা-চাঁদপুর, এ/পি সাং মসজিদপাড়া(নিয়াজ ভুইয়ার বাড়ির ভাড়াটিয়া), থানা-আখাউড়া জেলা-ব্রাহ্মণবাড়িয়া। গৃহীত ব্যবস্থা (মামলা/জিডি): আখাউড়া থানার মামলা নং-১০, তারিখ-১২/১০/২০২৬ ইং, ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড-১৮৬০; এবং আসামিদের বিরুদ্ধে মামলা রোজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।