ঢাকাSaturday , 13 June 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

আমতলীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

Link Copied!

৩৮৩

এস এম নাসির মাহমুদ,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

প্রধানমন্ত্রী ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় শনিবার আমতলী উপজেলা পরিষদ চত্বরে একটি জাম গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

আমতলী উপজেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচির উদ্বোধন করেন আমতলী উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আশরাফুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. জালাল উদ্দিন ফকির, সাবেক সদস্য সচিব মো. তুহিন মৃধা, আমতলী উপজেলা বন কর্মকর্তা মো. মনিরুল হক, পৌর বিএনপির সভাপতি ও যুবদলের আহ্বায়ক মো. কবির ফকির, পৌর বিএনপির সদস্য সচিব মো. জালাল উদ্দিন খান, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. রুহুল আমিন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. জামাল খান, জাতীয় নাগরিক পার্টির সভাপতি মো. বায়েজিদ, সাংবাদিক সমন্বয় পরিষদের সভাপতি মো. জাকির হোসেন এবং আমতলী প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল করিম প্রমুখ।

বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বেশি বেশি বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।