কক্সবাজারে এবার পুলিশ সদস্যের বাসা থেকে ৯০ হাজার ই/য়া/বা ও ৩৬ লাখ ২০ হাজার ৮৫০ টাকা উদ্ধার!!
কক্সবাজারে মা/দ//কদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে এক পুলিশ সদস্যের বাসা থেকে ৯০ হাজার ই/য়া/বা ও ৩৬ লাখ ২০ হাজার ৮৫০ টাকা উদ্ধার করা হয়েছে। এ সময় তিনজনকে আটক করা হয়েছে। গতকাল সোমবার ভোর ৬টায় বিশেষ সংবাদের ভিত্তিতে কক্সবাজার শহরতলীর উত্তর হাজী পাড়া এলাকায় কক্সবাজার কোর্ট পুলিশে (আদালত পুলিশ) কর্মরত এসআই শহীদুল্লাহর মালিকানাধীন বাড়িতে এ অভিযান চালায় মা/দক/দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার। আটকরা হলেন পুলিশ সদস্য শহীদুল্লাহর শ্যালক আশিক মোমেন মেহেদী (২৩), তার স্ত্রী সাদিয়া ফারহানা (২৩) এবং তাদের সহযোগী সায়মন সরোয়ার (১৬)। তারা টেকনাফের হ্নীলা ইউনিয়নের বাসিন্দা। ডিএনসি কক্সবাজারের উপ–পরিচালক সোমেন মন্ডল জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শহীদুল্লাহর বাড়িতে বিশাল ইয়াবা চালান মজুদ...
২২৬
কক্সবাজারে মা/দ//কদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে এক পুলিশ সদস্যের বাসা থেকে ৯০ হাজার ই/য়া/বা ও ৩৬ লাখ ২০ হাজার ৮৫০ টাকা উদ্ধার করা হয়েছে। এ সময় তিনজনকে আটক করা হয়েছে। গতকাল সোমবার ভোর ৬টায় বিশেষ সংবাদের ভিত্তিতে কক্সবাজার শহরতলীর উত্তর হাজী পাড়া এলাকায় কক্সবাজার কোর্ট পুলিশে (আদালত পুলিশ) কর্মরত এসআই শহীদুল্লাহর মালিকানাধীন বাড়িতে এ অভিযান চালায় মা/দক/দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার। আটকরা হলেন পুলিশ সদস্য শহীদুল্লাহর শ্যালক আশিক মোমেন মেহেদী (২৩), তার স্ত্রী সাদিয়া ফারহানা (২৩) এবং তাদের সহযোগী সায়মন সরোয়ার (১৬)। তারা টেকনাফের হ্নীলা ইউনিয়নের বাসিন্দা।
ডিএনসি কক্সবাজারের উপ–পরিচালক সোমেন মন্ডল জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শহীদুল্লাহর বাড়িতে বিশাল ইয়াবা চালান মজুদ রাখার খবর পেয়ে অভিযান চালানো হয়। অভিযানে বাসার খাটের গোপন স্থানসহ বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা ৯০ হাজার /ইয়া/বা ও ৩৬ লাখ ২০ হাজার ৮৫০ টাকা উদ্ধার করা হয় এবং বাসায় থাকা তিনজনকে আটক করা হয়। আটক তিনজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। বাড়ির মালিক শহীদুল্লাহও এই মাদক কারবারে জড়িত কিনা তা তদন্ত করা হচ্ছে। তদন্তে অপরাধ প্রমাণিত হলে তার বিরুদ্ধেও কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।