ঢাকাFriday , 26 June 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

কমলনগরে কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় নারী সদস্যকে অফিসে এনে হেনস্তা ও কু-প্রস্তাবের অভিযোগ

Link Copied!

১৮৯

হাবিবুর রহমান লক্ষীপুর প্রতিনিধি:

লক্ষীপুরের কমলনগর উপজেলার কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)-এর তোরাবগঞ্জ শাখার ক্ষুদ্র ঋণ কার্যক্রমকে কেন্দ্র করে এক নারী সদস্যকে অফিসে এনে হেনস্তা ও কু-প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে।
অভিযোগকারী আয়েশা (ছদ্মনাম) উপজেলার চর কাদিরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চর ঠিকা এলাকার বাসিন্দা এবং কোডেকের একজন ক্ষুদ্র ঋণ সদস্য। তাঁর অভিযোগ, কিস্তির টাকা সময়মতো পরিশোধ করতে না পারায় কোডেকের তোরাবগঞ্জ শাখার কর্মকর্তারা তাঁকে বাড়ি থেকে অফিসে নিয়ে যান। সেখানে শাখা ব্যবস্থাপক শাহেদ হোসেন ও ফিল্ড অফিসার মাহফুজুল ইসলাম তাঁকে হেনস্তা করেন এবং অশালীন কু-প্রস্তাব দেন।
ভুক্তভোগীর দাবি, তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে অভিযুক্ত শাখা ব্যবস্থাপক শাহেদ হোসেন ও ফিল্ড অফিসার মাহফুজুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, কিস্তির টাকা বকেয়া থাকায় তাঁকে বাড়ি থেকে অফিসে আনা হয়েছিল। টাকা পরিশোধ না করায় তাঁরা কিছুটা রাগান্বিত হয়ে কথা বলেছেন। তবে নারী সদস্যকে হেনস্তা বা কোনো ধরনের কু-প্রস্তাব দেওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন তারা।
সংবাদ প্রকাশের সময় পর্যন্ত এ ঘটনায় সংশ্লিষ্ট প্রশাসন বা কোডেকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো লিখিত বক্তব্য পাওয়া যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।