কোস্টগার্ড ও মৎস্য’র অভিযানে ৩৭ লক্ষ টাকার জাটকা জব্দ
পটুয়াখালীতে কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৩৭ লক্ষ টাকা মূল্যের ৫ হাজার ২৫০ কেজি জাটকা জব্দ জরা হয়েছে। কিন্তু বাউফল রুট দিয়ে যাত্রীবাহী বাসে এসব জাটকা মাছ যাচ্ছে অহরহ। যেন উদাসিনতায় উপজেলা মৎস্য দপ্তর ও নৌ পুলিশ ফাঁড়ি। শনিবার (১লা জানুয়ারি) গভীর রাত ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড স্টেশন পটুয়াখালী ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে যৌথ অভিযানে পটুয়াখালী সদর থানাধীন টোলপ্লাজা সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময় উক্ত এলাকায় সন্দেহ জনক ১টি যাত্রীবাহী ঢাকা কুয়াকাটা রুটের বাস তল্লাশি করে প্রায় ৩৬ লক্ষ ৭৫ হাজার টাকা মূল্যের ৫ হাজার ২৫০ কেজি জাটকা জব্দ করা...
১৭৬
পটুয়াখালীতে কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৩৭ লক্ষ টাকা মূল্যের ৫ হাজার ২৫০ কেজি জাটকা জব্দ জরা হয়েছে। কিন্তু বাউফল রুট দিয়ে যাত্রীবাহী বাসে এসব জাটকা মাছ যাচ্ছে অহরহ। যেন উদাসিনতায় উপজেলা মৎস্য দপ্তর ও নৌ পুলিশ ফাঁড়ি।
শনিবার (১লা জানুয়ারি) গভীর রাত ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড স্টেশন পটুয়াখালী ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে যৌথ অভিযানে পটুয়াখালী সদর থানাধীন টোলপ্লাজা সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময় উক্ত এলাকায় সন্দেহ জনক ১টি যাত্রীবাহী ঢাকা কুয়াকাটা রুটের বাস তল্লাশি করে প্রায় ৩৬ লক্ষ ৭৫ হাজার টাকা মূল্যের ৫ হাজার ২৫০ কেজি জাটকা জব্দ করা হয়। এসময় বাস চালক ও হেল্পারের মুচলেকা নিয়ে বাসসহ ছেড়ে দেওয়া হয়।
জব্দকৃত জাটকা উপজেলা মৎস্য প্রতিনিধির উপস্থিতিতে স্থানীয় মাদ্রাসা ও গরীব দুস্থ ও অসহায় হতদরিদ্রের মাঝে বিতরণ করা হয়। এ ব্যাপারে মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান তারা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।