ঢাকাFriday , 2 October 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুর শাহাতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির অভিষেক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

Link Copied!

১৩৯

চাঁদপুর – শাহতলী উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত এডহক কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন মো: বাকের খন্দকার।
-সাবেক সভাপতি ৪নং শাহ মাহমুদপুর ইউনিয়ন বিএনপি
-সহ-সভাপতি চাঁদপুর সদর উপজেলা বিএনপি
-সদস্য চাঁদপুর জেলা বিএনপি

বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের এডহক কমিটির সভাপতি মো: বাকের খন্দকার। সভাপতির বক্তব্যে তিনি বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও শৃঙ্খলা রক্ষায় শিক্ষক, অভিভাবকসহ সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করেন। এছাড়া বিদ্যালয়ের অবকাঠামোগত ও সার্বিক উন্নয়নে এডহক কমিটির পক্ষ থেকে সর্বাত্মক অবদানের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে বক্তব্য দেন শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদ। তিনি তার বক্তব্যে বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড। এলাকার তরুণ প্রজন্মকে আধুনিক ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”

অভিভাবক সমাবেশে আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অভিভাবক প্রতিনিধিরা। বক্তারা বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত করার ওপর বিশেষ জোর দেন।

সভা শেষে বিদ্যালয়ের শিক্ষার মান বৃদ্ধিতে এবং নিয়মিত অভিভাবক-শিক্ষক যোগাযোগের মাধ্যমে শিক্ষার অনুকূল পরিবেশ বজায় রাখার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অনুষ্ঠানে এলাকার বিভিন্ন স্তরের মানুষ ও শিক্ষানুরাগীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।