জাতীয় সংসদের হুইপ দুলুর সঙ্গে ওয়ান পাউন্ড জেনারেল হাসপাতাল প্রতিনিধিদের সাক্ষাৎ
যুক্তরাজ্যে ২২ সেপ্টেম্বর জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং তাঁর সহধর্মিণীর সঙ্গে ওয়ান পাউন্ড জেনারেল হাসপাতাল (ওপিজিএইচ) প্রতিনিধিদের এক সৌহার্দ্যপূর্ণ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। সাক্ষাৎকালে হাসপাতালের চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা হয়। হাসপাতালের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের প্রতি আগ্রহ প্রকাশ করে অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু’র অগ্রযাত্রায় সহযোগিতার আশ্বাস দেন। তাঁর আন্তরিকতা, উৎসাহব্যঞ্জক বক্তব্য ও সহযোগিতার আশ্বাসের জন্য ওয়ান পাউন্ড জেনারেল হাসপাতাল পরিবারের পক্ষ থেকে অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও তাঁর সহধর্মিণীর...
১৯০
যুক্তরাজ্যে ২২ সেপ্টেম্বর জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং তাঁর সহধর্মিণীর সঙ্গে ওয়ান পাউন্ড জেনারেল হাসপাতাল (ওপিজিএইচ) প্রতিনিধিদের এক সৌহার্দ্যপূর্ণ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। সাক্ষাৎকালে হাসপাতালের চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা হয়। হাসপাতালের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের প্রতি আগ্রহ প্রকাশ করে অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু’র অগ্রযাত্রায় সহযোগিতার আশ্বাস দেন। তাঁর আন্তরিকতা, উৎসাহব্যঞ্জক বক্তব্য ও সহযোগিতার আশ্বাসের জন্য ওয়ান পাউন্ড জেনারেল হাসপাতাল পরিবারের পক্ষ থেকে অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও তাঁর সহধর্মিণীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন দি ওয়ান পাউন্ড জেনারেল হাসপাতালের প্রতিনিধি দল।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।