ঢাকাThursday , 13 August 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁর বদলগাছীতে সড়ক প্রশস্তকরণ ও গোলচত্বর নির্মাণের দাবিতে রাস্তা অবরোধ

Link Copied!

১৭০

মোঃ আসাদুজ্জামান (ভূট্টো),বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর বদলগাছীতে সড়ক প্রশস্তকরণ ও চৌরাস্তার মোড়ে গোলচত্বর নির্মাণ প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবিতে দুই ঘণ্টাব্যাপী অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয় সচেতন জনগণ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বদলগাছী চৌরাস্তার মোড়ে এ কর্মসূচি পালিত হয়।

স্থানীয়দের ভাষ্য, বদলগাছী চৌরাস্তা উপজেলার অন্যতম ব্যস্ত সড়কসংযোগস্থল। প্রতিদিন এ সড়ক দিয়ে বিপুলসংখ্যক যানবাহন চলাচল করায় এখানে প্রায়ই যানজটের সৃষ্টি হয়। বিশেষ করে গুরুত্বপূর্ণ মোড়টিতে পরিকল্পিত গোলচত্বর না থাকায় যানবাহন চলাচলে দেখা দেয় বিশৃঙ্খলা। এতে পথচারীসহ সাধারণ মানুষকে পড়তে হয় নানা ভোগান্তিতে।

অবরোধ কর্মসূচিতে অংশ নেওয়া স্থানীয়রা বলেন, বদলগাছীর সড়কগুলো দীর্ঘদিন ধরে প্রশস্তকরণের প্রয়োজনীয়তা দেখা দিলেও বিষয়টির কার্যকর সমাধান হয়নি। একই সঙ্গে চৌরাস্তার মোড়ে গোলচত্বর নির্মাণ করা হলে যানবাহন চলাচল আরও নিরাপদ ও শৃঙ্খলিত হবে বলে মনে করছেন তারা।

কর্মসূচিতে অংশ নেওয়া স্থানীয় জনগণদের হাতে বিভিন্ন দাবি-সংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড দেখা যায়। এ সময় তারা সড়ক প্রশস্তকরণ ও গোলচত্বর নির্মাণ প্রকল্প দ্রুত বাস্তবায়নের পক্ষে বিভিন্ন স্লোগান দেন।

“দুই ঘণ্টার অবরোধে চৌরাস্তা এলাকায় যান চলাচল বন্ধ থাকে। পরে কর্মসূচি শেষ হলে যান চলাচল স্বাভাবিক হয়।”

স্থানীয়দের প্রত্যাশা, বদলগাছীর ক্রমবর্ধমান যানবাহনের চাপ ও জনদুর্ভোগ বিবেচনায় নিয়ে সড়ক প্রশস্তকরণ এবং চৌরাস্তার মোড়ে গোলচত্বর নির্মাণের উদ্যোগ দ্রুত বাস্তবায়নের পথে যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।