নোয়াখালীতে দ্রুতগতির হিমায়ল বাসের চাপায় শিশুর মৃ-ত্যু
মোঃ বেল্লাল হোসাইন নাঈম,স্টাফ রিপোর্টারঃ
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার জয়াগে দ্রু-তগতির হিমালয় বাসের চাপায় হাসনা বেগম (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) বেলা সোয়া ১০টার দিকে চাটখিল-সোনাইমুড়ী আঞ্চলিক মহাসড়কের জয়াগ বাজারের পশ্চিম পাশে পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নি-হত হাসনা পার্শ্ববর্তী চাটখিল পৌরসভার সুন্দরপুর গ্রামের মল্লিক বাড়ির মো. হাসানের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সদস্যদের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশাযোগে জয়াগ বাজারের পশ্চিম পাশে পোল এলাকায় আসে হাসনা। অটোরিকশা থেকে নামার পর এক প-র্যায়ে সে রাস্তা পার হওয়ার চেষ্টা করলে দ্রুতগতির একটি হিমালয় বাস তাকে চা-পা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই বাসটি দ্রু-ত স্থান ত্যাগ করায় সেটিকে আ-টক করা সম্ভব হয়নি। তার মৃ-ত্যুতে স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, রাস্তা পার হওয়ার সময় বাসের চাপায় শিশুটির মৃ-ত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নি-হতের পরিবারের আবেদনের প-রিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই ম-রদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


