পঞ্চগড়ে কুরআনে হাফেজ মোহাম্মদ ছিয়াম হাবিবকে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান
পবিত্র কুরআনুল কারীম হিফজ সম্পন্ন করায় পঞ্চগড়ের বোদা উপজেলার ৫নং বড়শশী ইউনিয়নের নাউতারী মুন্সিপাড়া ফারুকী নগর গ্রামের কৃতি সন্তান হাফেজে কুরআন মোহাম্মদ ছিয়াম হাবিবকে বিশেষ সংবর্ধনা ও শুভকামনা স্মারক প্রদান করা হয়েছে। নিজ গ্রামে আগমন উপলক্ষে স্থানীয় এলাকাবাসী ও মাহফিল কমিটির পক্ষ থেকে তাঁকে এই সম্মাননা জানানো হয়। হাফেজ মোহাম্মদ ছিয়াম হাবিব ঢাকার শ্যামলী ‘শামসুল খাদিজা তৈয়্যবা মডেল মাদরাসা ও নূরে মুজাচ্ছাম মডেল মাদরাসা’ থেকে পবিত্র কুরআন হিফজ সম্পন্ন করেছেন। উল্লেখ্য, এই সুনামধন্য মাদরাসা দুটির প্রতিষ্ঠাতা ও পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন বিশিষ্ট শিক্ষানুরাগী শাইখ ফরহাদুল ইসলাম বুলবুলি।হুজুর সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলেন, "আল্লাহ তাআলা...
৫৪
পবিত্র কুরআনুল কারীম হিফজ সম্পন্ন করায় পঞ্চগড়ের বোদা উপজেলার ৫নং বড়শশী ইউনিয়নের নাউতারী মুন্সিপাড়া ফারুকী নগর গ্রামের কৃতি সন্তান হাফেজে কুরআন মোহাম্মদ ছিয়াম হাবিবকে বিশেষ সংবর্ধনা ও শুভকামনা স্মারক প্রদান করা হয়েছে। নিজ গ্রামে আগমন উপলক্ষে স্থানীয় এলাকাবাসী ও মাহফিল কমিটির পক্ষ থেকে তাঁকে এই সম্মাননা জানানো হয়।
হাফেজ মোহাম্মদ ছিয়াম হাবিব ঢাকার শ্যামলী ‘শামসুল খাদিজা তৈয়্যবা মডেল মাদরাসা ও নূরে মুজাচ্ছাম মডেল মাদরাসা’ থেকে পবিত্র কুরআন হিফজ সম্পন্ন করেছেন। উল্লেখ্য, এই সুনামধন্য মাদরাসা দুটির প্রতিষ্ঠাতা ও পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন বিশিষ্ট শিক্ষানুরাগী শাইখ ফরহাদুল ইসলাম বুলবুলি।হুজুর
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলেন, “আল্লাহ তাআলা যেন সিয়াম হাবিবকে কুরআনের সত্যিকারের বাহক হিসেবে কবুল করেন এবং তাঁর এই মহৎ অর্জনকে ইহকাল ও পরকালের নাজাতের অসিলা বানিয়ে দেন।” (আমিন)
এলাকাবাসীর এমন উদ্যোগে আনন্দিত হয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ওলামায়ে কেরাম তরুণ হাফেজ ছিয়াম হাবিবের সুস্বাস্থ্য, উজ্জ্বল ভবিষ্যৎ এবং উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।