ঢাকাTuesday , 16 December 2025
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

পটুয়াখালীর বাউফলে জামায়াত কর্তৃক সাংবা‌দিক‌ লা‌ঞ্চিত, প্রতিবাদে তাৎক্ষ‌ণিক মানববন্ধন।

Link Copied!

২৯১

পটুয়াখালী প্রতিনিধি। পটুয়াখালীর বাউফলে সংবাদ সংগ্রহের সময় সাংবা‌দিক‌দের উপর হামলার ঘটনা ঘ‌টেছে। মঙ্গলবার (১৬ ডি‌সেম্বর) মহান বিজয় দিবস উদযাপন উপল‌ক্ষে সকাল ১০টার দি‌কে উপ‌জেলা প‌রিষদ গে‌টে ওই হামলার ঘটনা ঘ‌টে‌।

প্রতক্ষদর্শী সূ‌ত্রে জানা‌ গে‌ছে, মঙ্গলবার ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপ‌ল‌ক্ষে বাউফল উপ‌জেলা প‌রিষদ গে‌টে প্লা‌ষ্টি‌কের পাইপ ভ‌র্তি এক‌টি ব‌্যাটারী চা‌লিত অ‌টো গা‌ড়ি দা‌ড়ি‌য়ে থাক‌তে দে‌খে স্থানীয় সাংবা‌দিক‌দের খবর দেন। খবর পে‌য়ে সংবা‌দিকরা ঘটনাস্থ‌লে ছু‌টে গে‌লে জামায়া‌ত নেতা মো. পলা‌শের নেতৃ‌ত্বে শতা‌ধিক নেতা-কর্মীরা ছু‌টে এসে সাংবা‌দিকদের উপর চড়াও হয়।

এসময় বাউফল রি‌পোর্টার্স ইউনি‌টির সদস‌্য আবু রায়হান‌কে লা‌ঞ্চিত ক‌রে জামায়া‌ত নেতা পলাশ। এঘটনায় তাৎক্ষ‌ণিক প্রতিবাদ জানি‌য়ে উপজেলার কর্তব‌্যরত সাংবা‌দিকবৃন্দ মানববন্ধন ও প্রতিবাদ সমা‌বেশ ক‌রেন।

সমা‌বে‌শে বক্তব‌্য রা‌খেন বাউফল রি‌পোর্টার্স ইউনি‌টির সভাপ‌তি মোঃ সি‌দ্দিকুর রহমান, সাংবা‌দিক ক্লা‌বের সভাপ‌তি এম জাফরান হারুন, সাংবা‌দিক শিবলী সা‌দেক, সাংবা‌দিক মো রিপন, সাংবা‌দিক গোলাম মোস্তফা, রু‌বেল হো‌সেন প্রমুখ। এঘটনায় জামায়াত নেতা পলাশ‌কে প্রধান আসামী ক‌রে বাউফল থানায় লি‌খিত অ‌ভি‌যোগ দা‌য়ের করা হ‌য়ে‌ছে।

এবিষ‌য়ে বাউফল থানার ওসি সি‌দ্দিকুর রহমান ব‌লেন, অ‌ভি‌যোগ পে‌য়ে‌ছি। তদন্ত সা‌পে‌ক্ষে আইনগত ব‌্যবস্থা গ্রহণ করা হ‌বে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।