ঢাকাSunday , 28 December 2025
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

পটুয়াখালী-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেনের মনোনয়ন পত্র জমা 

Link Copied!

২০৫

পটুয়াখালী-৪ আসন ( কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনের পক্ষে মনোনয়ন পত্র জমা প্রদান করা হয়েছে।

রোববার সকাল সোয়া  ১১ টায় কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তা কাউছার হামিদ এবং কলাপাড়া নির্বাচন কর্মকর্তা সুমন মিয়ার হাতে এ মনোনয়ন পত্র জমা দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সিনিয়র সহসভাপতি জাফরুজ্জামান খোকন হাওলাদার, রাঙ্গাবালী উপজেলা বিএনপি সভাপতি রহমান ফরাজী, পৌর বিএনপি সভাপতি গাজী মোহাম্মদ ফারুক, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার।

মনোনয়নপত্র জমা দেয়ার আগে কলাপাড়া উপজেলা বিএনপি দলীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। সভায় আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করার আহবান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।