ঢাকাThursday , 24 September 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

পাথরঘাটায় CODEC-এর উদ্যোগে ৪৩৭৪ গাছের চারা ও বেষ্টনি নেট বিতরণ

Link Copied!

১৬৫

পরিবেশের ভারসাম্য রক্ষা, কার্বন নিঃসরণ কমানো এবং উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের প্রভাব মোকাবিলায় বরগুনার পাথরঘাটায় বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা CODEC।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় GCF-এর অর্থায়নে এবং PKSF-এর কারিগরি সহযোগিতায় CODEC GCF-RHL প্রকল্পের আওতায় পাথরঘাটা উপজেলায় উপকারভোগী পরিবার ও বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে মোট ৪ হাজার ৩৭৪টি গাছের চারা এবং ১৩ হাজার ২০০ গজ বেষ্টনি নেট বিতরণ করা হয়।

কর্মসূচির আওতায় উপজেলার ২৬টি স্কুল, কলেজ, মসজিদ ও মাদ্রাসাকে ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির মোট ৩৪টি করে চারা এবং গাছ সংরক্ষণের জন্য ১০০ গজ করে ব্লু-নেট দেওয়া হয়। পাশাপাশি ৩৪৯টি পরিবারের প্রত্যেককে বিভিন্ন প্রজাতির ১০টি করে ফলজ ও বনজ গাছের চারা এবং গাছ রক্ষায় ৩০ গজ করে ব্লু-নেট বিতরণ করা হয়।

প্রতিটি প্রতিষ্ঠানকে দেওয়া চারার মধ্যে রয়েছে—৫টি নারিকেল, ১৫টি সুপারি, ৩টি মেহগনি, ৪টি আম, ২টি করে কদবেল ও নিম এবং ১টি করে অর্জুন, সবেদা ও জারুলের চারা। এছাড়া গাছ রক্ষায় বেষ্টনি হিসেবে ব্যবহারের জন্য প্রতিটি প্রতিষ্ঠানকে ১০০ গজ করে ব্লু-নেট দেওয়া হয়।

অন্যদিকে, প্রতিটি পরিবারকে দেওয়া হয় ২টি নারিকেল, ৪টি সুপারি, ২টি মেহগনি এবং ১টি করে কদবেল ও আমের চারা। গাছ রক্ষার জন্য প্রতিটি পরিবারকে ৩০ গজ করে ব্লু-নেটও দেওয়া হয়।

আয়োজকরা জানান, এ উদ্যোগের মাধ্যমে উপকারভোগী পরিবার ও প্রতিষ্ঠানগুলো নিজ নিজ জায়গায় গাছ লাগিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখতে পারবে। পাশাপাশি কার্বন নিঃসরণ হ্রাস, উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড়সহ প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি মোকাবিলা, পারিবারিক পুষ্টির চাহিদা পূরণ এবং ভবিষ্যতে পরিবারের আয় বৃদ্ধিতেও এসব গাছ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন CODEC GCF-RHL প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো. আবু বকর ছিদ্দিক, এরিয়া ম্যানেজার মো. মাহাবুব আলম, পাথরঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুঃ নজমুল হক সেলিমসহ স্থানীয় সাংবাদিক, প্রকল্পের কর্মকর্তা ও মাইক্রোফাইন্যান্স কার্যক্রমের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পরিবেশবান্ধব ও টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে CODEC।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।