ঢাকাMonday , 11 May 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

প্রতিনিধিদের ‘দালাল’ আখ্যা দিয়ে হেনস্তা করার প্রতিবাদ পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে লালমোহনে ‘ফারিয়া’র মানববন্ধন

Link Copied!

২৪৩

নুরুল আমিন, বিশেষ প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় ঔষধ কোম্পানির প্রতিনিধিদের পেশার মর্যাদা রক্ষা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ মে) সকাল ১০টায় লালমোহন বাজারের সদর রোডে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) লালমোহন উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। গত ৪ মে ঢাকা মেডিকেল কলেজে কয়েকজন রিপ্রেজেনটিভকে হেনস্থা করায় দেশব্যাপী সকল রিপ্রেজেন্টিভদের মধ্যে নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে।
মানববন্ধনে বক্তারা ঔষধ কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে অশোভন আচরণ ও বিভিন্নভাবে হেনস্তার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
লালমোহন উপজেলা ফারিয়ার সভাপতি হাসান পাটোয়ারির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহিদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সারাদেশে প্রায় তিন লাখ উচ্চশিক্ষিত যুবক বিভিন্ন ঔষধ কোম্পানিতে কর্মরত রয়েছেন। তারা একদিকে মানুষের স্বাস্থ্যসেবায় ভূমিকা রাখছেন, অন্যদিকে রাষ্ট্রীয় রাজস্ব আয়েও গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। আমরা দালাল নয়, আমরা সেবক।
বক্তারা অভিযোগ করেন, একটি অসাধু মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের ‘দালাল’ আখ্যা দিয়ে তাদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করছে। পাশাপাশি কর্মক্ষেত্রে অনেক সময় দোকানদার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের কুরুচিপূর্ণ আচরণের শিকার হতে হচ্ছে।
তারা বলেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কঠোর পরিশ্রম করেও এই পেশার মানুষকে নানা ধরনের মানসিক চাপ ও হেনস্তা সহ্য করতে হচ্ছে। তাই রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এখন সময়ের দাবি।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন ফারিয়ার সিনিয়র সহসভাপতি নাদিম পাটোয়ারি, শরিফ হোসেন, জিয়াউর রহমান, হাবিব উল্লাহ, সাংগঠনিক সম্পাদক আল আমিন, আজাদ, নুরুল হক, মেহেদীসহ বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধিরা। কর্মসূচিতে ফারিয়ার শতাধিক সদস্য অংশগ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।