ঢাকাSunday , 9 August 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বদলগাছীতে আন্তর্জাতিক আদিবাসী দিবসে র‍্যালি ও আলোচনা সভা

Link Copied!

৩৬

মোঃ আসাদুজ্জামান (ভুট্টু) বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি 

“আদিবাসী ধাত্রীদের সম্মান জানানো, জীবন ও সুস্থতা রক্ষা করা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর বদলগাছীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০ টার দিকে বদলগাছী আদিবাসী সামাজিক সংগঠন ও আদিবাসী ছাত্র সংগঠনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

আলোচনা সভায় বদলগাছী আদিবাসী সামাজিক সংগঠনের সহ-সভাপতি আকাশ পাহানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য মো. ফজলে হুদা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ফজলে হুদা বলেন, দেশের প্রতিটি নাগরিকের অধিকার ও মর্যাদা সমান। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের জীবনমান উন্নয়ন এবং তাদের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। আমার নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী, বদলগাছী ও মহাদেবপুর উপজেলায় তাদের জন্য পৃথক সাংস্কৃতিক কেন্দ্র তৈরি করা হবে। এ বিষয়ে খুব শিগগিরই কার্যক্রম শুরু করা হবে।

তিনি আরও বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। তাদের শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর পাশাপাশি সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

 

বদলগাছী আদিবাসী ছাত্র সংগঠনের সভাপতি তপু পাহানের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঃ হাদী চৌধুরী টিপু, সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী, রেজাউন নবী স্যান্ডো প্রমূখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।