বরগুনার আমতলীতে নবযোগদানকৃত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়।
এস এম নাসির মাহামুদ,আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলার নবযোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাফর আরিফ চৌধুরী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। বৃহস্পতিবার বিকেলে আমতলী উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউএনওর সঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আশরাফুল ইসলাম উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় ইউএনও মোহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, আমতলী উপজেলাকে একটি উন্নত, সুশাসিত ও দালালমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে প্রশাসন, সাংবাদিক ও নাগরিক সমাজকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাঁদের ইতিবাচক ভূমিকা প্রশাসনের কার্যক্রমকে আরও গতিশীল করবে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে...
৩৪৫
এস এম নাসির মাহামুদ,আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলার নবযোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাফর আরিফ চৌধুরী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
বৃহস্পতিবার বিকেলে আমতলী উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউএনওর সঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আশরাফুল ইসলাম উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় ইউএনও মোহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, আমতলী উপজেলাকে একটি উন্নত, সুশাসিত ও দালালমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে প্রশাসন, সাংবাদিক ও নাগরিক সমাজকে একসঙ্গে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাঁদের ইতিবাচক ভূমিকা প্রশাসনের কার্যক্রমকে আরও গতিশীল করবে।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন ইউএনও।
সভায় আমতলীতে কর্মরত বিভিন্ন স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত থেকে উপজেলার সার্বিক উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতামত তুলে ধরেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।