বাউফলে পেয়ারা গাছ থেকে নামার পরই অসুস্থ শিশু, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু
এম জাফরান হারুন:: পটুয়াখালীর বাউফলে পেয়ারা গাছ থেকে নামার পরই অসুস্থ হয়ে পড়ে একটি শিশু, পরপরই হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় উপজেলার উত্তর কনকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ফাইজুল (৭) ওই গ্রামের ফরিদ হাওলাদারের ছোট ছেলে এবং উত্তর কনকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির উঠোনে থাকা পেয়ারা গাছে ওঠে ফাইজুল। কিছুক্ষণ পর দ্রুত গাছ থেকে নেমে চিৎকার করে মায়ের কোলে গিয়ে নিস্তেজ হয়ে পড়ে। এসময় তাকে দ্রুত বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রতিবেশীরা জানান, শিশুটির হাতে কয়েকটি দাগ দেখা...
২১৯
এম জাফরান হারুন::পটুয়াখালীর বাউফলে পেয়ারা গাছ থেকে নামার পরই অসুস্থ হয়ে পড়ে একটি শিশু, পরপরই হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় উপজেলার উত্তর কনকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ফাইজুল (৭) ওই গ্রামের ফরিদ হাওলাদারের ছোট ছেলে এবং উত্তর কনকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির উঠোনে থাকা পেয়ারা গাছে ওঠে ফাইজুল। কিছুক্ষণ পর দ্রুত গাছ থেকে নেমে চিৎকার করে মায়ের কোলে গিয়ে নিস্তেজ হয়ে পড়ে। এসময় তাকে দ্রুত বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রতিবেশীরা জানান, শিশুটির হাতে কয়েকটি দাগ দেখা গেছে। তাদের ধারণা, সাপের কামড়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা ইয়াসমিন বলেন, “ফাইজুল সকালে স্কুলে এসে মৌখিক পরীক্ষায় অংশ নেয়। পরে বিকেলে তার মৃত্যুর খবর পাই। ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।”
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, শিশুটির মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে তদন্ত চলছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।