বাউফলে সেই ভারী বৃষ্টিতে পানের বরজ ধসে পড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত তিন কৃষকের পাশে দাড়ালেন এমপি মাসুদ
এম জাফরান হারুন:: পটুয়াখালীর বাউফল উপজেলার সদর ইউনিয়নের বিলবিলাসের পৌরসভার ১নং ওয়ার্ডে সেই ভারী বৃষ্টিতে পানের বরজ ধসে পড়ে ব্যাপক ক্ষতিগ্রস্তোর শিকার তিন কৃষকের পাশে দাড়ালেন স্থানীয় এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি ক্ষতিগ্রস্ত পানের বরজ পরিদর্শন করে তিন কৃষকের হাতে তুলে দিয়েছেন ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা। শুক্রবার (১৭ জুলাই) দুপুরের দিকে ওই পানের বরজ পরিদর্শন করেন তিনি। এসময় জানান, ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সরকারি পর্যায়ে কোনো সহায়তার ব্যবস্থা করা যায় কি না, সে বিষয়েও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার চেষ্টা করবেন বলেও ওই তিন কৃষককে আশ্বস্ত করেন। এব্যাপারে ক্ষতিগ্রস্ত তিন কৃষক বলেন, আমাদের ঘটনার ব্যাপারে বিভিন্ন মিডিয়ায় প্রচার সংবাদ পেয়ে আজকে এমপি...
৪৯
এম জাফরান হারুন::পটুয়াখালীর বাউফল উপজেলার সদর ইউনিয়নের বিলবিলাসের পৌরসভার ১নং ওয়ার্ডে সেই ভারী বৃষ্টিতে পানের বরজ ধসে পড়ে ব্যাপক ক্ষতিগ্রস্তোর শিকার তিন কৃষকের পাশে দাড়ালেন স্থানীয় এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি ক্ষতিগ্রস্ত পানের বরজ পরিদর্শন করে তিন কৃষকের হাতে তুলে দিয়েছেন ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা।
শুক্রবার (১৭ জুলাই) দুপুরের দিকে ওই পানের বরজ পরিদর্শন করেন তিনি। এসময় জানান, ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সরকারি পর্যায়ে কোনো সহায়তার ব্যবস্থা করা যায় কি না, সে বিষয়েও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার চেষ্টা করবেন বলেও ওই তিন কৃষককে আশ্বস্ত করেন।
এব্যাপারে ক্ষতিগ্রস্ত তিন কৃষক বলেন, আমাদের ঘটনার ব্যাপারে বিভিন্ন মিডিয়ায় প্রচার সংবাদ পেয়ে আজকে এমপি সাহেব ক্ষতিগ্রস্ত পানের বরজ পরিদর্শন করেছেন। এবং আমাদের তিনজনকে আর্থিক সাহায্য করেছেন। এমপি সাহেব আরও সাহায্য সহযোগিতা করবেন বিভিন্ন মাধ্যমে আশ্বস্ত করেছেন।
উল্লেখ্য, চলতি মাসের গত ৯ই জুলাই- ২৬ ইং তারিখে একটানা কয়েক দিনের ভারী বৃষ্টিতে পানের বরজ ধসে ব্যাপক ক্ষতির মুখে পড়েন পানচাষি তিনজন কৃষক। এতে ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তারা। এবং দিশেহারা হয়ে পড়েন তারা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।