ঢাকাTuesday , 13 October 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বাবার চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে ৩ বছরের মেয়ের মৃত্যু

Link Copied!

৩৬

নওগাঁর বদলগাছীতে জমি চাষের সময় বাবার চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে সোহাগী (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার আধাইপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোহাগী ওই গ্রামের সোহেল মণ্ডলের মেয়ে।

স্থানীয়রা জানান, বাবার সঙ্গে মাঠে যায় সোহাগী। সোহেল মণ্ডল পাওয়ার টিলার দিয়ে আলুর জমি চাষ করার সময় মেয়েকে ক্ষেতের আইলে রাখা হয়েছিল। একপর্যায়ে একটি শিয়াল দেখে ভয় পেয়ে বাবার কাছে ছুটে যাওয়ার সময় চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ সূত্রে জানা যায়, কৃষক সোহেল মণ্ডল অন্যের জমিতে পাওয়ার টিলার দিয়ে হালচাষ করেন। মঙ্গলবার বিকেলে আলুর জমি চাষ করতে মাঠে যাওয়ার সময় বাবার সঙ্গে যাওয়ার বায়না ধরে সোহাগী। পরে মেয়েকে সঙ্গে নিয়েই মাঠে যান তিনি।

ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে যান। শিশুটির মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

এ বিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।