ঢাকাMonday , 9 February 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ভোলা -২ আসনে নির্বাচিত হলে নদী ভাঙ্গন রোধে স্হায়ী বেড়ীবাধ নির্মান করা হবে- হাফিজ ইব্রাহিম

Link Copied!

১৭৩

ভোলার গ্যাস দিয়ে আবাসিক গ্যাস সংযোগ, শিল্প কারখানা স্হাপন করা সহ ,মাদকাসক্তদের অভয়ারণ্য রোধ,কিশোরগ্যাং নিয়ন্ত্রন করে সুস্হ সমাজে ফিরিয়ে আনা,ভূমিদস্যুর বিরুদ্ধে কঠোর ব্যবস্হা,এলাকায় মহল্লা ও জোন ভিত্তিক ফ্রী ইন্টারনেট সার্ভিস চালু করা, অবৈধ দখলমুক্ত জমি উদ্ধার সহ নদী ভাঙ্গ রোধে মেরিন ড্রাইভের ন্যায় স্হায়ী বেড়ীবাঁধ নির্মান করা হবে। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোলা-২ আসনে বিএনপির ধানের শীষ প্রতিকের প্রার্থী আলহাজ্ব হাফিজ ইব্রাহিম আজ রবিবার বোরহানউদ্দিন ও দৌলতখানে ২টি পৃথক নির্বাচনী শেষ জনসভায় তার ২২ দফা নির্বাচনী ইসতেহার ঘোষনাকালে এ কথা বলেন।
বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সভাপতি মাফরুজা সুলতানার সভাপতিত্বে হাফিজ ইব্রাহিম বলেন- বিগত ১৫ বছর দিনের ভোট রাতে করে জনগনের ভোটাধিকার হরন করেছ। ফ্যাসিষ্টদের বিদায় হলেও তাদের লালিত গুপ্ত বাহিনী সোচ্ছার হয়ে এখন মানুষকে বেহেস্তে পাঠাচ্ছে। ঐ বাহিনীটি ৭১ সালে দেশের বিরোধী তা করেছে। জাতীর সাথে বেইমানী ও প্রতারনা করেছে। এদের থেকে সাবধান থাকবেন। টাকার বিনিময়ে রাতের আধারে ভোটারদের প্রভাবিত করতেছে। নির্বাচনী এলাকায় ভোটারবিহীন লোকদের আনাগোনা বেড়েছে। অনেক অপিরিচত মুখ দেখাযাচ্ছে। তিনি সকলকে সর্তক থেকে স্হানীয় ২২ দফা এবং তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করতে আগামী ১২ ফেব্রুয়ারী ধানের শীষে ভোট দেওয়ার আহব্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।