ঢাকাMonday , 29 June 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ভোলায় শম্ভুপুর শাহে আলম মডেল কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

Link Copied!

২৭২

ভোলা জেলা প্রতিনিধি : ভোলার তজুমদ্দিন উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান শম্ভুপুর শাহে আলম মডেল কলেজের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জুন) সকালে শম্ভুপুর শাহে আলম মডেল কলেজের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পরে শিক্ষার্থীদের সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক মো. আব্দুর রহমান। এ বছর প্রতিষ্ঠানটি থেকে ১৮৭ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন।
সভায় বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে পরীক্ষার সুন্দর প্রস্তুতি গ্রহণ, সততা ও আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষায় অংশ নেয়ার আহ্বান জানান। একইসঙ্গে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করেন বক্তারা।
শম্ভুপুর শাহে আলম মডেল কলেজের অধ্যক্ষ মো.মুঈনুদ্দীন হাওলাদারের সভাপতিত্বে এবং ভূগোল বিষয়ের প্রভাষক মো. রিয়াজ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ বনি আমিন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আলহাজ্ব জাকির হোসেন হাওলাদার, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন পঞ্চায়েত, শম্ভুপুর ইউনিয়ন (দক্ষিণ) শাখা বিএনপির সভাপতি মোঃ কামরুজ্জামান জান্টু হাওলাদার, চতলা মোহাম্মাদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হাই, আব্দুল হান্নান হাওলাদার মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আসাদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রিয়াজ উদ্দিন ফরাজীসহ কলেজের বিভিন্ন বিভাগের প্রভাষক, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।