মান্দায় খলিশা কুড়ি বাজারে ধানের শীষের পক্ষে সমবায় দলের গণসংযোগ।
মোঃ জালাল হোসেন,মান্দা (নওগাঁ) প্রতিনিধি। নওগাঁ জেলার মান্দা উপজেলাধীন খলিশা কুড়ি বাজারে বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী, মান্দার মাটি ও মানুষের নেতা ডা. ইকরামুল বারী টিপুর পক্ষে ভোট প্রার্থনা করে গণসংযোগ কর্মসূচি পালন করেছে মান্দা থানা সমবায় দল। গণসংযোগ চলাকালে সমবায় দলের নেতা-কর্মীরা বাজারের ব্যবসায়ী ও সাধারণ জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্র ও উন্নয়নের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান। এ সময় ডা. ইকরামুল বারী টিপুর মানবসেবা, রাজনৈতিক প্রজ্ঞা ও এলাকার উন্নয়নে তার ভূমিকা তুলে ধরা হয়। উক্ত কর্মসূচিতে মান্দা থানা সমবায় দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। গণসংযোগে সাধারণ...
২২৮
মোঃ জালাল হোসেন,মান্দা (নওগাঁ) প্রতিনিধি।
নওগাঁ জেলার মান্দা উপজেলাধীন খলিশা কুড়ি বাজারে বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী, মান্দার মাটি ও মানুষের নেতা ডা. ইকরামুল বারী টিপুর পক্ষে ভোট প্রার্থনা করে গণসংযোগ কর্মসূচি পালন করেছে মান্দা থানা সমবায় দল।
গণসংযোগ চলাকালে সমবায় দলের নেতা-কর্মীরা বাজারের ব্যবসায়ী ও সাধারণ জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্র ও উন্নয়নের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান। এ সময় ডা. ইকরামুল বারী টিপুর মানবসেবা, রাজনৈতিক প্রজ্ঞা ও এলাকার উন্নয়নে তার ভূমিকা তুলে ধরা হয়।
উক্ত কর্মসূচিতে মান্দা থানা সমবায় দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। গণসংযোগে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সাড়া লক্ষ্য করা যায়, যা ধানের শীষের পক্ষে জনসমর্থনের ইতিবাচক বার্তা বহন করে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।