ঢাকাFriday , 15 May 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

মুসলিম গণ’হ’ত্যার প্রতি’বাদে বাউফলে ইমাম পরিষদের মানব’বন্ধন ও বি’ক্ষো’ভ মিছিল 

Link Copied!

১৮৪

এম জাফরান হারুন:: পটুয়াখালীর বাউফলে ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে মুসলিম গণ’হ’ত্যা ও নি’র্যা’ত’নের প্রতি’বাদে মানব’বন্ধন ও বি’ক্ষো’ভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ মে) জুমার নামাজ শেষে দুপুর ২টায় বাউফল উপজেলা পরিষদ জামে মসজিদের সামনে এই কর্মসূচির আয়োজন করে ‘উপজেলা ইমাম পরিষদ’।

বাংলাদেশ খেলাফত মজলিস বাউফল উপজেলা শাখার সভাপতি মাওলানা আইউব বিন মুসার সভাপতিত্বে অনুষ্ঠিত এই মানব’বন্ধনে উপজেলার বিভিন্ন মসজিদের খতিব, ইমাম এবং মাদ্রাসা শিক্ষক ও পরিচালকসহ কয়েকশ সাধারণ মুসল্লি অংশ নেন।

মানব’বন্ধনে বক্তারা বিশ্বের বিভিন্ন প্রান্তে বিশেষ করে ভারতে মুসলিমদের ওপর চলমান সহিং’সতা ও নি’র্যা’ত’নের তী’ব্র নি’ন্দা জানান। তারা অবিলম্বে এসব হ’ত্যা’কা’ণ্ড ব’ন্ধে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ কামনা করেন।

সভাপতির বক্তব্যে মাওলানা আইউব বিন মুসা বলেন, “আমরা আজ এখানে দাঁড়িয়েছি নির্যাতিত মুসলিম উম্মাহর পাশে সংহতি প্রকাশ করতে। ১৪০০ বছর আগেই প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) গাজওয়াতুল হিন্দ বা ভারত নিয়ে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। আমরা বিশ্বাস করি, সত্যের জয় হবেই।”

সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়ে গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, “ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে মুসলিমদের ওপর যে নি’র্যা’তন চলছে, তার সাথে আমাদের দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের কোনো সম্পর্ক নেই। বাংলাদেশ একটি সম্প্রীতির দেশ। এ দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলমান—সব ধর্মের মানুষ সমমর্যাদায় সহাবস্থান করবে। আমরা স্পষ্ট করে বলতে চাই, বাইরের কোনো ঘটনাকে কেন্দ্র করে আমাদের দেশের সংখ্যালঘু ভাইদের ওপর যেন কোনো ধরনের অ’প্রীতিকর ঘটনা না ঘটে। এ বিষয়ে প্রশাসন এবং সাধারণ জনগণকে সজাগ থাকতে হবে।”

মানব’বন্ধন শেষে দেশ ও জাতির কল্যাণ এবং বিশ্বের নির্যাতিত মুসলমানদের মুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।