ঢাকাSunday , 15 March 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আজিজের বদলিজনিত বিদায় সংবর্ধনা

Link Copied!

১৩২

নুরুল আমিন, লালমোহন।।
ভোলার লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. শাহ আজিজের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ মার্চ) সকালে লালমোহন পৌরসভার হলরুমে এ বিদায় সংবর্ধনার আয়োজন করে পৌর কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে পৌর নির্বাহী মো. আরিফ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌরসভা প্রকৌশলী মো. আব্দুস সাত্তার, সহকারী প্রকৌশলী মো. কামাল উদ্দিন ও মো. মেহেদী হাসান, পৌর কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. আফসার উদ্দিন হাওলাদার এবং সাধারণ সম্পাদক মো. নাজিমুদ্দিনসহ পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
বক্তারা বলেন, লালমোহন পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে ইউএনও মো. শাহ আজিজ সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাঁর নেতৃত্বে পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়িত হয়েছে। এজন্য তারা তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নতুন কর্মস্থলে সফলতা কামনা করেন।
বিদায়ী বক্তব্যে মো. শাহ আজিজ বলেন, দায়িত্ব পালনকালে লালমোহনের সর্বস্তরের মানুষের কাছ থেকে তিনি আন্তরিকতা, ভালোবাসা ও সহযোগিতা পেয়েছেন। এজন্য তিনি পৌরসভা, উপজেলা প্রশাসন এবং সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠান শেষে বিদায়ী পৌর প্রশাসক মো. শাহ আজিজের হাতে পৌরসভার পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।
পরে দুপুরে ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত আরেক অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. মো. শামীম রহমান সদ্য বিদায়ী ইউএনও মো. শাহ আজিজের হাতে বিদায়ী স্মারক তুলে দেন। এছাড়াও শনিবার লালমোহন অফিসার্স ক্লাব এবং সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের পক্ষ থেকেও তাঁকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
উল্লেখ্য, গত ১২ মার্চ বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আহসান হাবিব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মো. শাহ আজিজকে বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।