ঢাকাWednesday , 24 June 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিক আযাদ আলাউদ্দীনের ভগ্নিপতি মাওলানা শফিকের মৃত্যু!

Link Copied!

১৫৫

স্টাফ রিপোর্টার:

দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার সম্পাদক ও বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দীনের ভগ্নিপতি মাওলানা শফিকুর রহমান (৫৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহ ধরে তিনি নিউমোনিয়ায় ভুগছিলেন তিনি। বুধবার রাত দেড়টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে, ভাই-বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার বেলা ২টায় ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের উদয়পুর নতুন হাকিমউদ্দিন বাজারে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মাওলানা শফিকুর রহমান ঢাকার একটি মাদরাসার শিক্ষক এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর ডেমরা থানা শাখার রুকন ছিলেন।
তাঁর মৃত্যুতে ঢাকা মহানগর, ভোলা জেলা ও বোরহানউদ্দিন উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।