সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জুলাই গণঅভ্যুত্থানের ৭ জন শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও মধ্যাহ্নভোজ
কামাল খান জুলাই গণঅভ্যুত্থানে গোলাপগঞ্জ উপজেলায় ৭ জন শহীদ সহ সারা বাংলাদেশের শহীদদের রুহের মাগফিরাত কামনায় সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলা মডেল মসজিদের ইমামের পরিচালনায় শহীদদের আত্মার মাগফিরাত, দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এ সময় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরাও দোয়ায় অংশ নেন। দোয়া ও মোনাজাত শেষে শহীদ পরিবারের সদস্যদের সম্মানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মধ্যাহ্নভোজের...
১৪
কামাল খান
জুলাই গণঅভ্যুত্থানে গোলাপগঞ্জ উপজেলায় ৭ জন শহীদ সহ সারা বাংলাদেশের শহীদদের রুহের মাগফিরাত কামনায় সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলা মডেল মসজিদের ইমামের পরিচালনায় শহীদদের আত্মার মাগফিরাত, দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এ সময় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরাও দোয়ায় অংশ নেন।
দোয়া ও মোনাজাত শেষে শহীদ পরিবারের সদস্যদের সম্মানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং তাদের পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।