সিলেটের গোলাপগঞ্জে টিলা কাটার সময় তিনজনকে হাতেনাতে আটক করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ
মাল খান সিলেটের গোলাপগঞ্জে টিলা কাটার সময় তিনজনকে হাতেনাতে আটক করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে মাটি বোঝাই একটি ট্রাক, দুটি কোদাল ও দুটি বেলচা উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১২ আগস্ট ২০২৬) রাত সাড়ে ১১টার দিকে গোলাপগঞ্জ মডেল থানাধীন ধারাবহর একমাইল টেকনিক্যালের সামনে পাহাড় কেটে মাটি নিয়ে পার্শ্ববর্তী শরিফের প্রজেক্টে মাটি ভরাটের কাজ চলছিল। খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে পাহাড় কাটার সময় তিনজনকে আটক করে। আটকরা হলেন—শফি আহমদ (৩০), পিতা-আতন আলী, সাং-রণকেলী নুরুপাড়া; তারেক আহমদ (৩০), পিতা-মতচ্ছির আলী, সাং-উত্তর কানিশাইল; এবং পাপলু আহমেদ (৩৫), পিতা-ফজলু মিয়া, সাং-দত্তরাইল। তারা...
১০
মাল খান
সিলেটের গোলাপগঞ্জে টিলা কাটার সময় তিনজনকে হাতেনাতে আটক করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে মাটি বোঝাই একটি ট্রাক, দুটি কোদাল ও দুটি বেলচা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১২ আগস্ট ২০২৬) রাত সাড়ে ১১টার দিকে গোলাপগঞ্জ মডেল থানাধীন ধারাবহর একমাইল টেকনিক্যালের সামনে পাহাড় কেটে মাটি নিয়ে পার্শ্ববর্তী শরিফের প্রজেক্টে মাটি ভরাটের কাজ চলছিল। খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে পাহাড় কাটার সময় তিনজনকে আটক করে।
আটকরা হলেন—শফি আহমদ (৩০), পিতা-আতন আলী, সাং-রণকেলী নুরুপাড়া; তারেক আহমদ (৩০), পিতা-মতচ্ছির আলী, সাং-উত্তর কানিশাইল; এবং পাপলু আহমেদ (৩৫), পিতা-ফজলু মিয়া, সাং-দত্তরাইল। তারা সবাই গোলাপগঞ্জ থানা, সিলেট জেলার বাসিন্দা।
এ সময় ঘটনাস্থল থেকে অজ্ঞাতনামা আরও ৩-৪ জন পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
আটক ব্যক্তিদের এবং পলাতক আসামিদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।