আবুল বাশার ভোলা প্রতিনিধি : :
ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের উত্তর টবগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ঘোষিত কর্মসূচি অংশ বিশেষ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস,জুতা এবং স্কুল ব্যাগ বিতরণ করেন ভোলা ২ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম।
(২৭শে জুলাই ২০২৬) দুপুর ১২.০০ ঘটিকার সময় উপজেলা নির্বাহী অফিসার মনোরঞ্জন বর্মনের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম। আরো উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন থানা অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মেহেদী মাসুদ, উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কাজী আজম, অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।
এসময় প্রধান অতিথি তার বক্তব্য বলেন আমাদের সরকার মাত্র চার মাস দায়িত্বভার গ্রহণ করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি নির্বাচনী ইশতেহার প্রাথমিক শিক্ষাকে যুগ উপযোগী করার ঘোষণা দিয়েছেন তাই প্রাথমিক শিক্ষার্থীদের ঝরে পড়া শিক্ষার্থীদের স্কুলমুখী করার জন্য স্কুল ফিডিং এর ব্যবস্থা করেছেন তার সুফল আপনারা পাচ্ছেন, তাই শিক্ষার মান বৃদ্ধি করার জন্য আমাদের যা যা করণীয় আমরা তাই করব। তিনি আরো বলেন মাদক মুক্ত সমাজ
গড়তে প্রশাসনের পাশাপাশি আপনাদেরকেও সচেতন হতে হবে। প্রশাসনের পক্ষে মাদকের গ্রাস থেকে একা এ কাজ করা সম্ভব নয় আপনাদের সহযোগিতাও দরকার।
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সঠিক প্রার্থী আপনারাই বাছাই করবেন । আপনার এলাকায় কে ভালো কে মন্দ সেটা আপনারাই ভাল জানেন সেজন্য প্রার্থী বাঁচাই আপনারাই করবেন।


