ঢাকাSunday , 18 October 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

৪ নং ওটরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে ইঞ্জিনিয়ার মোঃ লুৎফুল কবীর রিপন

Link Copied!

৪৯

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বরিশালের উজিরপুর উপজেলার ৪ নং ওটরা ইউনিয়নে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বইছে জোর নির্বাচনী হাওয়া। হাটে-বাজারে, চায়ের কাপের আড্ডা থেকে শুরু করে সাধারণ ভোটার ও রাজনৈতিক নেতাকর্মীদের মাঝে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। এর মধ্যেই ব্যক্তিগত পরিচিতি, পরিচ্ছন্ন ভাবমূর্তি এবং শক্তিশালী সাংগঠনিক ভিত্তির কারণে সাধারণ মানুষের আস্থা ও জনপ্রিয়তার শীর্ষে উঠে এসেছে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উজিরপুর থানা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আলহাজ্ব মোঃ লুৎফুল কবীর রিপন।

৪ নং ওটরা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় সমর্থন প্রত্যাশা করে বিভিন্ন সময় মতবিনিময় করেন তিনি। তারই ধারাবাহিকতায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে তাকে নিয়ে আলোচনা আরও জোরালো ভূমিকা অর্জন করছেন।

রাজনৈতিক জীবনে ইঞ্জিনিয়ার আলহাজ্ব মোঃ লুৎফুল কবীর রিপন উজিরপুর থানা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও ওটরা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, ওটরা ইউনিয়ন যুবদলের সাবেক সহ-সভাপতি এবং বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সাবেক ভিপি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি অত্র উপজেলার গরীব অসহায় মানুষের পাশে চক্ষু সেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন।

নাম বলতে অনিচ্ছুক ব্যক্তি বলেন ইঞ্জিনিয়ার মোঃ লুৎফুল কবীর রিপন একজন সৎ, উচ্চ শিক্ষিত, সাহসী,মেধাবী ও প্রতিবাদী ব্যক্তি তার দ্বারা এই ইউনিয়নে উন্নয়ন করে রুপ রেখা আরও সৌন্দর্য হবে বলে আমরা মনে করি, তার মতো যোগ্য একজন চেয়ারম্যান আমাদের প্রয়োজন বলে আমরা মনে করি। এছাড়া তিনি বিগত দিনে চক্ষু হাসপাতালের একজন পরিচালক হওয়া সত্ত্বেও আমাদের সার্বিক খোঁজ-খবর ভালো মন্দে এবং আমাদের অসুস্থতার খবর শোনা মাত্রই আমাদের পাশে এসে চিকিৎসাসেবা ও ফ্রী ঔষধ দেওয়া সহ গরিব অসহায় দুঃখী ও মেহনতী মানুষের আর্থিক ভাবে সাহায্য করে সব সময় আমাদের পাশে ছিলেন, এবং অনেক উন্নয়নমূলক কর্মকান্ডে নিজেকে শামিল করেছেন।

বিশেষ করে তরুণদের মধ্যে তার পরিচিতির পাশাপাশি প্রবীণদের প্রতি শ্রদ্ধাশীল আচরণ তাকে স্থানীয়ভাবে গ্রহণযোগ্যতা অর্জনে সহায়তা করেছে বলে মনে করেন তার সমর্থকেরা।

এলাকার কয়েকজন প্রবীণ নাগরিকের মতে, ৪ নং ওটরা ইউনিয়নের সার্বিক উন্নয়ন, রাস্তাঘাটের সংস্কার, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন এবং নাগরিকদের মৌলিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে প্রয়োজন যোগ্য, জনবান্ধব ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতৃত্ব। তাদের প্রত্যাশা, আসন্ন নির্বাচনে যোগ্য নেতৃত্ব নির্বাচিত হলে ইউনিয়নের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।

এদিকে নির্বাচনী প্রস্তুতি ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে ইঞ্জিনিয়ার আলহাজ্ব মোঃ লুৎফুল কবীর রিপন বলেন, আমি এলাকার উন্নয়ন ও জনগনের সেবা করার সুযোগ এখনো পুরোপুরি পাইনি তারপরও কতটুকু করতে পেরেছি তা আপনারা নিশ্চয়ই জেনেছেন। আমি আমার নয় আমি হবো জনতার এই ধারাবাহিকতায় আমি নির্বাচিত হলে এই ইউনিয়নের সকল শ্রেণীর সকল পেশার মানুষের দৌরগোড়ায় পৌঁছে সকল সমস্যা বাস্তবায়ন করাই হবে আমার মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মি ও বরিশাল -২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু সাহেবর দোয়া ও ভালোবাসা নিয়ে কাজ করে যাচ্ছি। সংগঠন এবং আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখার চেষ্টা করছি। দল সেটা মূ্ল্যায়ন করে মনোনয়ন দিলে ইনশাআল্লাহ এই ইউনিয়নের নির্বাচনে অংশ নিবো।

সব মিলিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৪ নং ওটরা ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির সমর্থন প্রত্যাশী হিসেবে ইঞ্জিনিয়ার মোঃ লুৎফুল কবীর রিপনকে ঘিরে রাজনৈতিক আলোচনা চলছে। তবে নির্বাচনে দলীয় সিদ্ধান্ত, সম্ভাব্য প্রার্থীদের অবস্থান এবং ভোটারদের চূড়ান্ত মতামতই নির্ধারণ করবে নির্বাচনী মাঠের সমীকরণ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।