ঢাকাFriday , 30 October 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

অধ্যাপক রফিক উল্লাহ সিকদার ও সুমাইয়া বেগমের স্মরণে ঢাকা প্রেস ক্লাবের দোয়া ও মিলাদ মাহফিল

Link Copied!

৮২

দৈনিক ‘আলোর বার্তা’ ও ‘দ্য ডেইলি স্টেট’ পত্রিকার সম্পাদক এবং ঢাকা প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা প্রয়াত অধ্যাপক রফিক উল্লাহ সিকদার এবং ঢাকা প্রেস ক্লাবের সভাপতি লায়ন মোঃ শাহাদাত হোসেন শাহীনের রত্নগর্ভা মাতা মরহুমা সুমাইয়া বেগমের স্মরণে এক আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) সকাল ০৯ টায় রাজধানীর তোপখানা রোডস্থ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ (বাশিকপ) হলরুমে ঢাকা প্রেস ক্লাবের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে প্রয়াতদের প্রতি সম্মান জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন হাফেজ তাওহীদুর রহমান।
ঢাকা প্রেস ক্লাবের সভাপতি লায়ন মোঃ শাহাদাত হোসেন শাহীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ মোসলেহ উদ্দিন বাচ্চুর প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে প্রয়াত অধ্যাপক রফিক উল্লাহ সিকদারের কর্মময় জীবনের ওপর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথিরা।
স্মৃতিচারণ সভায় বক্তারা বলেন, অধ্যাপক রফিক উল্লাহ সিকদার ছিলেন একজন আপাদমস্তক নিষ্ঠাবান ও পেশাদার সাংবাদিক। গণমাধ্যমের প্রসারে এবং নতুন সাংবাদিক তৈরিতে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর এই অকাল প্রয়াণ দেশের সাংবাদিকতা জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন— ঢাকা প্রেস ক্লাবের উপদেষ্টা অ্যাডভোকেট শফিকুল ইসলাম কাজল, সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের কেন্দ্রীয় সভাপতি এ. কে. এম. আজিজুল হক এবং গাজীপুর সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আব্দুল ওহাব রিংকু।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আফসানা রহমান, অর্থ সম্পাদক এম নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সদস্য শাহজান ফকির প্রয়াত রফিক উল্লাহ সিকদারের সুযোগ্য পুত্র মোঃ রানা শিকদার এবং মরহুম রফিকুল্লাহ সিকদারের ভাগ্নে মাহমুদ হাসান পাভেলসহ ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে অধ্যাপক রফিক উল্লাহ সিকদার ও মরহুমা সুমাইয়া বেগমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা সালাউদ্দিন
উল্লেখ্য, গত ২৩ আগস্ট ২০২৬ তারিখে রাজধানীর ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন বরেণ্য সাংবাদিক ও শিক্ষক অধ্যাপক রফিক উল্লাহ সিকদার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।