ঢাকাTuesday , 20 October 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

শের ই বাংলা এ কে ফজলুল হক’র জন্মবার্ষিকী উদযাপন উপকমিটি ও বরিশাল বিভাগ সমিতির যৌথ সভা অনুষ্ঠিত

Link Copied!

১৪৮

২০ অক্টোবর (মঙ্গলবার) বিকালে মতিঝিল কিচেন ইয়ার্ড ভিআইপি রুমে বরিশাল বিভাগ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিয়াউল কবির দুলু’র সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি শওকত ইসলাম, এম এ রশিদ, সাধারন সম্পাদক মো: আবদুছ ছোবাহান, শের ই বাংলা এ কে ফজলুল হক এর ১৫৩ তম জন্মবার্ষিকী উদযাপন উপকমিটির আহবায়ক এডভোকেট মো: রুবেল হাওলাদার, সদস্য সচিব মো: আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক অবসরপ্রাপ্ত জেলা জজ আবদুর রব হাওলাদার, মুক্তি যোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এনায়েত হোসেন আকন্দ, দপ্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক, যুগ্ম দপ্তর সম্পাদক আবদুল মন্নান, নির্বাহী সদস্য ও সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত জেনারেল ম্যানেজার জাকির হোসেন খান, প্রকাশনা সম্পাদক মো: সেলিম মিয়া, যুগ্ম সাংগঠনিক সম্পাদক এস এম মনিরুজ্জামান মনির, সাংস্কৃতিক সম্পাদিকা সোহেলী পারভীন, আনিসুর রহমান, শিক্ষা সম্পাদক অধ্যাপক মো: সবুজ আলম, এডভোকেট হারুন অর রশীদ, মো: মহিউদ্দিন, মো: নজরুল ইসলাম প্রমুখ। সভায় কার্যকরি পরিষদ ও উপকমিটির ৩৫ জন সদস্য উপস্থিত ছিলেন। সভায় ২৬ অক্টোবর সোমবার বিকাল সাড়ে তিনটার মধ্যে জাতীয় প্রেসক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে শের ই বাংলা এ কে ফজলুল হক এর ১৫৩ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে উপস্থিত নিশ্চিত করা এবং অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের স্পীকার মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম এমপি মহোদয়কে সুশৃঙ্খলভাবে বরন করার কতিপয় সিদ্ধান্ত নেয়া হয়। স্মরনিকা প্রকাশ ও সুষ্ঠুভাবে বন্টন করার ব্যবস্থা নেয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।