ঢাকাFriday , 22 May 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ইপিজেডে আসকের উদ্যোগে শিশু রামিসা’র হত্যাকারীকে দ্রুত ফাঁসির দাবিতে বিশাল মানববন্ধন কর্মসূচি..

Link Copied!

১৯০

কায়সার আশ্রাফী,চট্টগ্রাম মহানগর প্রতিনিধি

সারাদেশে একযোগে শিশু রামিসা হত্যাকাণ্ড নিয়ে প্রতিবাদের ঝড় উঠেছে…!

তার অংশ হিসেবে চট্টগ্রাম মহানগরীর ইপিজেড এলাকায় আসক ও মানবাধিকার সংগঠনের উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন আসকের বিভাগীয় কমিটির সভাপতি মোঃ রফিকুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট নারীনেত্রী ও আসক মানবাধিকার সংস্থার সাধারণ সম্পাদক মিসেস ফাতেমা বেগম, আলোচক অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলশী থানা কমিটির নেতা ও শ্রমিক দলের সাবেক সভাপতি মোঃ মিঠু ইসলাম, আসকের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোঃ বায়োজিদ জোমাদ্দার।

জেলা কমিটির সহ-সভাপতি সভাপতি মোঃ এরশাদ আলম এরশাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন মোল্লারন সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নারী নেত্রী সোহাগী,শীমা ইসলাম, মানবাধিকার সংগঠক মোঃ তারেক, জুয়েল, জসিম ও রাকিব সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দ্রুত আইনের আওতায় এনে রামিসার খুনিদের প্রকাশ্যে ফাঁসি কার্যকর করার জোর দাবি জানিয়েছেন।

এছাড়া তারা তদন্ত কর্মকর্তাদের স্বচ্ছতার ভিত্তিতে অতি অল্প সময়ের মধ্যেই রহস্য উদ্ঘাটন করে জনতার সামনে এই জঘন্য অপরাধ কারীকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করার জোর দাবী জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।