ঢাকাWednesday , 10 June 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

‎নোবিপ্রবির নবাগত উপাচার্য ও উপ-উপাচার্যের সঙ্গে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা বিনিময়

Link Copied!

১১১

মোঃবেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলামের সঙ্গে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ হয় এ সময় তারা ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।

‎‎বুধবার (১০ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

‎সাক্ষাৎকালে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দরা নবাগত উপাচার্য ও উপ-উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাদের নতুন দায়িত্ব পালনে সফলতা কামনা করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, অবকাঠামোগত উন্নয়ন এবং গণমাধ্যমের সঙ্গে ইতিবাচক সম্পর্ক বজায় রাখার বিষয়ে পারস্পরিক মতবিনিময় হয়।

‎নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ও দৈনিক জনকণ্ঠের নোয়াখালী প্রতিনিধি শাহাদাত বাবু, সিনিয়র সহ-সভাপতি, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি ও নিউজ২৪ টিভির জেলা প্রতিনিধি আকবর হোসেন সোহাগ, সহ-সভাপতি সাজ্জাদ হোসেন, কোষাধ্যক্ষ নুর রহমান, দপ্তর সম্পাদক আবু ছায়েদ, সিনিয়র সাংবাদিক আব্দুল বাসেদ, সিনিয়র সাংবাদিক জিজিএম মাহবুব, রাজধানী টিভির নোয়াখালী জেলা প্রতিনিধি মোঃ বেল্লাল হোসাইন নাঈম, দৈনিক সরেজমিন বার্তার ব্যুরো চীফ জুনায়েদ কামাল, দেশ এডিশন প্রতিনিধি আরিফ হোসেন ও দৈনিক গণকন্ঠের প্রতিনিধি আরিফুল ইসলাম শাহীনসহ ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ।

‎এ সময় নবাগত উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম সাংবাদিক নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে গণমাধ্যমের গঠনমূলক সহযোগিতা কামনা করেন। তারা বলেন, নোবিপ্রবিকে শিক্ষা ও গবেষণায় আরও এগিয়ে নিতে সকল অংশীজনের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

‎সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।