ঢাকাTuesday , 7 July 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

পৃথক অভিযানে ৬৬ কেজি গাঁজা উদ্ধার ও ২০০ পিস ইয়াবা সহ মাদক কারবারি যুবক আটক

Link Copied!

৯৩

এম জাফরান হারুন::

পটুয়াখালীর দুমকিতে পৃথক অভিযানে ৬৬ কেজি ১০৪ গ্রাম গাঁজা উদ্ধার করেছে র‌্যাব-৮ এবং ২০০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে থানা পুলিশ।

র‌্যাব-৮ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৬ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার আঙ্গারিয়া বন্দরে অভিযান চালানো হয়। এ সময় রাস্তায় ফেলে রাখা একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ঠ ১১-৪৩৯৬) তল্লাশি করে এর নিচে থাকা বিশেষভাবে তৈরি গোপন বাক্স থেকে ৬৬ কেজি ১০৪ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

র‌্যাব আরও জানান, তাদের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার করা গাঁজা ও পিকআপ ভ্যানটি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দুমকি থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে একই রাতে উপজেলার লেবুখালী পায়রা সেতুর টোল প্লাজা সংলগ্ন পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা সহ মো. সাখাওয়াত হোসেন (১৯) নামে এক যুবককে আটক করেছে দুমকি থানা পুলিশ।

থানা পুলিশ জানান, সোমবার রাত পৌনে ১২টার দিকে নিয়মিত চেকপোস্ট কার্যক্রমের অংশ হিসেবে বরিশালের রুপাতলী এলাকা থেকে আসা একটি প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। এ সময় যাত্রীবেশে থাকা সাখাওয়াত হোসেনের ট্রাভেল ব্যাগ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃত সাখাওয়াত হোসেন ঝালকাঠী জেলার রাজাপুর উপজেলার শুক্রাগড় ইউনিয়নের জয়গোরহাট গ্রামের নূর হোসেন হাওলাদারের ছেলে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ (১) সারণি-১০ (ক) ধারায় মামলা করা হয়েছে।

এবিষয়ে দুমকি থানার ওসি মো. সেলিম উদ্দিন বলেন, গাঁজা উদ্ধারের ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ইয়াবাসহ আটক আসামিকে আদালতে সোপর্দ করা হবে। মাদক পাচার ও কারবার রোধে দুমকি থানার নিয়মিত চেকপোস্ট কার্যক্রম ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।