ঢাকাMonday , 6 July 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

পোরশায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

Link Copied!

৯৬

মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি

“ উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর পোরশায় প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালী শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলামের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মঞ্জুর মোরশেদ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম বলেন, “পল্লী উন্নয়নে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নে সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। সমন্বিত উদ্যোগের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে এবং টেকসই উন্নয়নে সরকারি এই দপ্তরের ভূমিকা আরও সুদৃঢ় হবে।”

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা কৃষি কর্মকর্তা মামুনূর রশিদ,প্রাণিসম্পদ কর্মকর্তা মো.আতিকুর রহমান , প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কর্মচারী এবং স্থানীয় উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।