ঢাকাThursday , 14 May 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোলে ডিম বিক্রেতার মরদেহ উদ্ধার

Link Copied!

১১৮

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি :

যশোরের বেনাপোল পোর্ট থানার সীমান্তবর্তী সাদীপুর গ্রাম থেকে মোজাফফর রহমান (৪৫) নামে এক ডিম বিক্রেতার মরদেহ উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানার পুলিশ।

বুধবার (১৩ মে) সন্ধ্যা ৬টার দিকে সাদীপুর গ্রামের ইকরামুল মাস্টারের ভাড়া বাসার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মোজাফফর রহমান নারায়ণগঞ্জ জেলার ঘোরমোড়া গ্রামের মৃত শাহানুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোজাফফর রহমান দীর্ঘদিন ধরে বেনাপোল ও নাভারন এলাকায় ডিম বিক্রির ব্যবসা করতেন। কয়েকদিন আগে সড়ক দুর্ঘটনায় তিনি অসুস্থ ছিলেন। বুধবার সন্ধ্যায় তাকে ঘরের ভিতরে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।#

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।