ঢাকাMonday , 6 July 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ভালো কাজের স্বীকৃতিতে গ্রাম পুলিশকে পুরস্কৃত করছে নওগাঁ জেলা পুলিশ।

Link Copied!

১০২

মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি।

গ্রাম পুলিশ ব্যবস্থার শিকড় ব্রিটিশ আমলে প্রণীত The Village Chaukidari Act, 1870-এ নিহিত। ১৮৭০ সালের ১৯ অক্টোবর লর্ড মেয়োর শাসনামলে পাস হওয়া এই আইন অবিভক্ত বাংলায় গ্রামীণ স্বায়ত্তশাসন ও প্রাতিষ্ঠানিক নিরাপত্তা ব্যবস্থার ভিত্তি স্থাপন করে। পরবর্তীকালে এই ব্যবস্থার ধারাবাহিকতায় বর্তমান ইউনিয়ন পরিষদ ও গ্রাম পুলিশ কাঠামোর বিকাশ ঘটে।

পরে Police Regulations Bengal (PRB), 1943-এর ৩৭০ থেকে ৩৭২ বিধি অনুযায়ী চৌকিদারদের নিয়মিত থানায় হাজিরা দেওয়া এবং এলাকার গুরুত্বপূর্ণ তথ্য পুলিশকে জানানো বাধ্যতামূলক করা হয়। এই বিধিমালার মাধ্যমেই প্রাতিষ্ঠানিকভাবে ‘চৌকিদারী প্যারেড’-এর প্রচলন হয়।

পিআরবি অনুযায়ী, চৌকিদাররা তাদের এলাকায় সংঘটিত খুন, ডাকাতি, চুরি, দাঙ্গা, অস্বাভাবিক মৃত্যু-সহ ১৭ ধরনের গুরুত্বপূর্ণ ঘটনার তথ্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অবহিত করেন। এছাড়া গ্রামে রাতের পাহারা, অপরাধ প্রতিরোধ, সন্দেহভাজন ব্যক্তিদের ওপর নজরদারি এবং স্থানীয় থানাকে তথ্য দিয়ে সহযোগিতা করাও তাদের অন্যতম দায়িত্ব।

বাংলাদেশ পুলিশের সহায়ক শক্তি হিসেবে গ্রাম পুলিশ দীর্ঘদিন ধরে গ্রামীণ আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। জেলা পুলিশের সঙ্গে তাদের সম্পর্ক পারস্পরিক সহযোগিতা, তথ্য আদান-প্রদান এবং মাঠপর্যায়ের নিরাপত্তা নিশ্চিত করার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। অনেক গুরুত্বপূর্ণ মামলার তদন্ত এবং হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনেও গ্রাম পুলিশের তথ্য ও সহযোগিতা কার্যকর ভূমিকা রাখে।

নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, তিনি নওগাঁ জেলায় যোগদানের পর থেকে গ্রাম পুলিশের কাজের স্বীকৃতি দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছেন। সেই উদ্যোগের অংশ হিসেবে প্রতি মাসের ক্রাইম কনফারেন্সে একজন গ্রাম পুলিশ সদস্যকে ভালো কাজের জন্য পুরস্কৃত করা হয়।

 

এরই ধারাবাহিকতায় ২০২৬ সালের মে মাসে দায়িত্বশীল ও প্রশংসনীয় কাজের স্বীকৃতি হিসেবে নিয়ামতপুর থানার গ্রাম পুলিশ সদস্য মনসুর আলীকে পুরস্কৃত করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।