শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ৭ পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার
মনির হোসেন,বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৭ জন পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক তিনটি অভিযানে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, শার্শা থানার পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৭ আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, শার্শা উপজেলার নৈহাটি গ্রামের কামাল হোসেন, বসতপুর দুই নম্বর কলোনি গ্রামের আব্দুল আলিম (৩৫), বসতপুর গ্রামের মোতালেব হোসেন ওরফে মুতালেব (৩২), টেংরালী গ্রামের মো. সম্রাট (৩০), তেবাড়িয়া গ্রামের মিজানুর রহমান (৩৮), একই এলাকার আল মামুন রেজা (৩৬) এবং নিজামপুর গ্রামের মনজুয়ারা খাতুন...
১১৬
মনির হোসেন,বেনাপোল প্রতিনিধি :
যশোরের শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৭ জন পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক তিনটি অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শার্শা থানার পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৭ আসামীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, শার্শা উপজেলার নৈহাটি গ্রামের কামাল হোসেন, বসতপুর দুই নম্বর কলোনি গ্রামের আব্দুল আলিম (৩৫), বসতপুর গ্রামের মোতালেব হোসেন ওরফে মুতালেব (৩২), টেংরালী গ্রামের মো. সম্রাট (৩০), তেবাড়িয়া গ্রামের মিজানুর রহমান (৩৮), একই এলাকার আল মামুন রেজা (৩৬) এবং নিজামপুর গ্রামের মনজুয়ারা খাতুন (৩৪)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জিআর, সিআর, পাওনা জারী ও অর্থজারীসহ বিভিন্ন মামলার পরোয়ানা ছিল। দীর্ঘদিন ধরে তারা পলাতক ছিলেন।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীদের যশোর আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমনে শার্শা থানার বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন। #
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।